আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

বিচারের বাইরে রাখা উচিত নয় ট্রাম্পকে : বাইডেন

বিচারের বাইরে রাখা উচিত নয় ট্রাম্পকে : বাইডেন

এমন একজন সাবেক রাষ্ট্রপতির কথা আমি ভাবতে পারিনা যার কিনা ফৌজদারি মামলা থেকে মুক্ত থাকা উচিত। সম্প্রতি এ কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর আরটির।

 

২০২১ সালের ক্যাপিটল হিল দাঙ্গায় উসকানি দেওয়ার জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিচারের আওতায় আনা যেতে পারে কিনা এই মামলার শুনানি করতে সুপ্রিম কোর্ট অস্বীকার করার পরে এমন মন্তব্য করেছেন বাইডেন।

শনিবার বাইডেনকে এক সাংবাদিক জিজ্ঞেস করেন, ‘কোনও রাষ্ট্রপতিকে’ ফৌজদারি অভিযোগ থেকে রক্ষা করা উচিত কিনা। তখন বাইডেন উত্তর দেন তিনি এসন কিছুর কথা ভাবতেও পারেন না।

আগেরদিন মার্কিন সুপ্রিম কোর্ট ক্যাপিটল হিলে ৬ জানুয়ারি, ২০২১ সালের দাঙ্গার আগে তার সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতার কারণে ট্রাম্পের বিচার করা যেতে পারে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত দ্রুত নেওয়ার জন্য সরকারি আইনজীবী জ্যাক স্মিথের একটি আবেদন প্রত্যাখ্যান করেছিল।

স্মিথ অভিযোগ করেছেন, ট্রাম্পের বক্তৃতা দাঙ্গায় উস্কানি দিয়েছিল। আগস্ট মাসে ট্রাম্পের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে প্রতারণা করার ষড়যন্ত্র, অফিসিয়াল কার্যক্রমে বাধা দেওয়ার ষড়যন্ত্র ও অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছিলেন তিনি।

ট্রাম্পের আইনজীবীদের ভাষ্য, এই ধরনের বক্তৃতা রাষ্ট্রপতি হিসেবে তার অফিসিয়াল দায়িত্বের এর অংশ ছিল। তাই তিনি আইনি সাজা থেকে মুক্ত। ট্রাম্প নিজেই স্মিথের মামলাটিকে ‘২০২৪ সালের রাষ্ট্রপতি নির্বাচনে হস্তক্ষেপ করার জন্য বাইডেন ক্রাইম পরিবার ও তাদের অস্ত্রযুক্ত বিচার বিভাগ দ্বারা করুণ প্রচেষ্টা’ হিসেবে খারিজ করেছেন।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত