আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

ভারতগামী তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা

ভারতগামী তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা

এবার লোহিত সাগরে ভারতগামী তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী হুথি এটিতে ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

 

মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ওই ড্রোন হামলা চালিয়েছে। রবিবার (২৪ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্টে এই তথ্য জানানো হয়। যে ট্যাঙ্কারটিতে হামলা চালানো হয়েছে সেটির নাম এম/ভি সাইবাবা।

প্রতিবেদনে বলা হয়, ২৫ জন ভারতীয় ক্রু সদস্য সুস্থ আছেন। ভারতীয় সময় শনিবার রাত সাড়ে ১০টার দিকে হামলা হয় গ্যাবনের মালিকানাধীন ওই জাহাজটিতে। শনিবার ভোরেই হামলা চালানো হয় আরব সাগরের ভারতীয় উপকূলে সৌদি আরব থেকে অপরিশোধিত তেল নিয়ে ভারতগামী আরেকটি জাহাজে।
সেটিতেও ড্রোন হামলা চালানো হয়েছিল।

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলি বাঘেরি বলেছেন, হুতি বিদ্রোহীরা তাদের নিজেদের সিদ্ধান্তে ও সক্ষমতায় এই ধরনের হামলা চালাচ্ছে।

ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে অসংখ্য জাহাজে হামলা চালিয়েছে। তারা বলেছে, গাজায় ইসরায়েলের সামরিক আক্রমণের প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত জাহাজগুলোকে লোহিত সাগরে হামলার লক্ষ্যবস্তু করছে তারা।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত