আপডেট :

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

১৫ ট্রেনযাত্রীকে জিম্মি সুইজারল্যান্ডে

১৫ ট্রেনযাত্রীকে জিম্মি সুইজারল্যান্ডে

সুইজারল্যান্ডে এক ট্রেনে ১৫ জনকে জিম্মি করেছিলেন এক ব্যক্তি। প্রায় চার ঘণ্টা পর পুলিশ ট্রেনে ঢুকে জিম্মিকারীকে হত্যা করে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এই ঘটনা ঘটে। জিম্মিকারী ৩২ বছর বয়সি এক ইরানি আশ্রয়প্রার্থী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

তবে তাঁর উদ্দেশ্য কী ছিল, তা জানায়নি পুলিশ। জিম্মিকারীর হাতে কুড়াল ও ছুরি ছিল।

ফ্রান্স সীমান্তের কাছে অবস্থিত সুইজারল্যান্ড পুলিশের মুখপাত্র জ্যঁ-ক্রিস্টোফ সতুরেল বলেন, জিম্মি ঘটনাটির সঙ্গে সন্ত্রাসবাদের সংশ্লিষ্টতার কোনো লক্ষণ দেখা যায়নি। ঘটনাটি ঘটেছে সুইজারল্যানেডর ভো ক্যান্টনের এসার-সু-শভো শহরে।

শুক্রবার পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, উদ্ধার হওয়া সবাই সুস্থ রয়েছেন।

প্রায় ৬০ জন পুলিশ সদস্য অভিযানে অংশ নেন বলে প্রসিকিউটর জেনারেল এরিক কালটেনরিডার স্থানীয় এক টিভিকে জানিয়েছেন। সুইজারল্যান্ডে জিম্মির ঘটনা বিরল, তবে অতীতে ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠানে কিছু জিম্মির ঘটনা ঘটেছে। ২০২২ সালের জানুয়ারিতে একটি ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠানের কর্মীদের জিম্মি করে ভল্ট খুলতে বাধ্য করা হয়েছিল।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত