আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

হুথিদের হামলা কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজে

হুথিদের হামলা কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজে

এবার লোহিত সাগরে একটি মার্কিন বাণিজ্য জাহাজ ও কয়েকটি যুদ্ধজাহাজে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। বিদ্রোহী গোষ্ঠীটি জানিয়েছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়।

হুথি মুখপাত্র জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, তাদের সামরিক বাহিনী দুইটি মানসম্পন্ন অভিযানে একটি জাহাজ ও কয়েকটি আমেরিকান যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করেছে। লোহিত সাগর ও এডেন উপসাগরে এই হামলা চালানো হয়েছে। এই হামলায় কয়েকটি নৌ ক্ষেপণাস্ত্র ও ৩৭টি ড্রোনটি ব্যবহার করার কথাও জানিয়েছেন হুথি মুখপাত্র।

হুথি মুখপাত্রের দাবি, এই অভিযান দু'টি চূড়ান্তভাবে সফল হয়েছে। এসময় ইয়েমেনের জনগণকেও তাদের প্রতি সমর্থন জানানোর জন্য ধন্যবাদ দিয়েছেন সারি। তিনি বলেছেন, ‌‘গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আরব ও লোহিত সাগরে হামলা অব্যাহত রাখবে হুথি যোদ্ধারা।

হুথি মুখপাত্র তার ভিডিও বিবৃতিতে জানান, প্রথম হামলায় মার্কিন জাহাজ ‘প্রোপেল ফরচুনে’ এডেন উপসাগরে আঘাত হানা হয়। এই হামলায় বেশ কয়েকটি উপযুক্ত নৌ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। আর দ্বিতীয় অভিযানটি চালানো হয় লোহিত ও এডেন উপসাগরে অবস্থান করা বেশ কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে। যাতে ৩৭টি ড্রোন ব্যবহার করার কথা জানিয়েছেন সারি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত