আপডেট :

        আইসিইর অ ভি যা নের আ ত ঙ্কে সাপ্তাহিক ছুটিতে পার্কে যাওয়া কমিয়েছেন লস এঞ্জেলেসের বাসিন্দারা

        উপকূলীয় বন্যার প্রস্তুতি না নিলে বাড়ির মালিকদের জরিমানার হুঁশিয়ারি ক্যালিফোর্নিয়ায়

        স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে সাময়িক বন্ধ হলিউডের জনপ্রিয় ফরাসি রেস্তোরাঁসহ একাধিক প্রতিষ্ঠান

        হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাতের পর এলএনজি ট্যাংকারে বি স্ফো র ণ, দাবি ইরানের

        মিসিসিপি নদীতে প্রমোদতরীকে ধাক্কা দিল তেলবাহী জাহাজ, নিউ অরলিন্সে উদ্ধার অভিযান

        যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থীদের প্রবেশাধিকার বন্ধে ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি

        নিরাপত্তার কারণ দেখিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে সব ফ্লাইট চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা জারি এফএএর

        সোমবার প্রকাশ হচ্ছে গ্র্যামি মনোনয়ন, কারা থাকছেন এবারের সম্ভাব্য তালিকায়

        হিথ্রো বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে বিমানের পেছনের অংশের আঘাত, আতঙ্কে যাত্রীরা

        ১৯৯৫ সালে নিখোঁজ রবিন মারফির সন্ধান আজও মেলেনি, উত্তর খুঁজছে পরিবার

        দুই মাদকগোষ্ঠীর সং ঘ র্ষে জনশূন্য সিনালোয়া, ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা

        হাসিনাকে ফেরাতে সামরিক বিমান পাঠানোর খবর, প্রশ্নে নীরব থাকলেন ভারতের মুখপাত্র

        কানাডার উপকূলে বিরল প্রজাতির তিমির নতুন শাবকের সন্ধান, আনন্দিত বিজ্ঞানীরা

        চাকরিপ্রার্থীর ছদ্মবেশে মার্কিন কর্মীদের তথ্য চুরির চেষ্টা চালাচ্ছে উত্তর কোরিয়া

        সেতু বন্ধের পর বিকল্প পথেও বিপত্তি, বন্যার পানিতে আটকে যানবাহন

        এল নিনোর প্রভাবে অস্বাভাবিক উষ্ণ প্রশান্ত মহাসাগর, ক্যালিফোর্নিয়ায় বাড়ছে বন্যার ঝুঁকি

        ট্রাম্পের জলবায়ু নীতি থেকে সরে আসায় চীনের সুবিধা হচ্ছে, অভিযোগ নিউজমের

        সার্ফিং কিংবদন্তির মৃ ত্যুকে ডাকাতির ঘটনা বলেছিলেন প্রেমিকা, এখন তিনিই হ ত্যার সন্দেহভাজন

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি, উত্তাল সমুদ্র ও তুষারপাতের আশঙ্কা, কোথায় কখন ঝড়

        ব্রুকলিনে ভয়াবহ ভবনধসে দুই শিশুসহ নি হত আটজন, প্রকাশ্যে সবার পরিচয়

বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের

বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের

বাংলাদেশের ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিঙ্কেন। গতকাল সোমবার (২৫ মার্চ) মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানান তিনি।

বিবৃতিতে ব্লিঙ্কেন বলেন, বর্তমানে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, অর্থনৈতিক উন্নয়নের অগ্রগতি, রোহিঙ্গা শরণার্থী সংকটে সাড়াদান, বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমে সহায়তা এবং বৈশ্বিক স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলার মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশের অংশীদার হতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা গণতান্ত্রিক শাসনব্যবস্থা শক্তিশালীকরণ এবং মানবাধিকার রক্ষায় আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি, যা বাংলাদেশের সমৃদ্ধি বাড়াবে।

বিবৃতিতে ব্লিঙ্কেন আরও বলেন, আমি এই বিশেষ দিনে সব বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আগামী বছরগুলোতে আমাদের দুই দেশের মধ্যে অংশীদারত্ব এবং জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করতে আমি উন্মুখ।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত