আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

ট্রাম্পকে ১৭ কোটি ডলারের বন্ড দিতে হচ্ছে

ট্রাম্পকে ১৭ কোটি ডলারের বন্ড দিতে হচ্ছে

ব্যবসায় জালিয়াতির মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সময় দিল আপিল আদালত। গতকাল সোমবার নিউ ইয়র্কের আদালত ট্রাম্পকে ১০ দিনের মধ্যে ১৭৫ মিলিয়ন ডলার বা সাড়ে ১৭ কোটি ডলার দেওয়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে ট্রাম্প তার ব্যবসা পরিচালনা করতে পারবে।

এর আগে ট্রাম্পকে ৪৬ কোটি ডলার জরিমানা করা হয়েছিল। গতকাল সোমবারই সেই জরিমানার অর্থ পরিশোধ করার শেষ দিন ছিল। এদিকে এক পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় গতকালই আরেকটি আদালতে হাজির হন ট্রাম্প।

গতকাল নিউ ইয়র্কের আপিল আদালতের আদেশ অনুসারে, ডোনাল্ড ট্রাম্প ও তার সন্তানরা নিউ ইয়র্কে ব্যবসা পরিচালনা করতে পারবেন। এই সময়ের জন্য আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণও নিতে পারবেন। আদালতের এই রায়ের ফলে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিসিয়া জেমস ট্রাম্পের সম্পদ জব্দের জন্য যে প্রক্রিয়ায় এগোচ্ছিলেন তা থেমে গেল বলে মনে করা হচ্ছে।

নিউ ইয়র্কে হওয়া একটি জালিয়াতির মামলায় ট্রাম্পকে মোটা অঙ্কের যে জরিমানা করা হয়েছে, তা তিনি পরিশোধ করতে পারছেন না। এমনকি তার হয়ে ৪৬ কোটি ৪০ লাখ মার্কিন ডলার পরিশোধ করার দায়িত্ব নেবে এমন কোনো বেসরকারি বীমা কোম্পানিও খুঁজে পাচ্ছেন না তার আইনজীবীরা। নিজের সম্পদের মূল্য নিয়ে মিথ্যাচার করার অভিযোগে গত ফেব্রুয়ারিতে নিউ ইয়র্কের একটি আদালত ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে প্রায় সাড়ে ৩৫ কোটি ডলার জরিমানা করে। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত