আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

ইংরেজ গায়ক, গীতিকার ও সঙ্গীতজ্ঞ জন লেননের গিটার

ইংরেজ গায়ক, গীতিকার ও সঙ্গীতজ্ঞ জন লেননের গিটার

জনপ্রিয় ব্রিটিশ রক গ্রুপ বিটলসের সদস্য ইংরেজ গায়ক, গীতিকার ও সঙ্গীতজ্ঞ জন লেনন এবং জর্জ হ্যারিসনের বাজানো একটি গিটার পাওয়া গেছে। গত ৫০ বছর ধরে একটি চিলেকোঠায় পড়ে ছিল গিটারটি।


নব্বইয়ের দশকের খ্যাতিমান ও গুরুত্বপূর্ণ সঙ্গীতশিল্পী কার্ট ডোনাল্ড কোবেইনের হাতে লেখা কনসার্ট সেটলিস্ট, জনপ্রিয় র‍্যাপার টুপাক শাকুরের হাতে লেখা গানের একটি বই এবং সংগীত তারকা অ্যামি ওয়াইনহাউস পরিহিত একটি ফেন্ডি পোশাকের মতো অন্যান্য স্মৃতিচিহ্নের সঙ্গে নিলামে উঠবে জন লেননের গিটারটি।


রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মে মাসে নিলামে বিক্রি হবে গিটারটি। নিলামকারীরা জানিয়েছেন, লেনন এই গিটারটি বাজিয়েছিলেন বিটলসের ১৯৬৫ সালের অ্যালবাম 'হেল্প!'-এ। গিটারটি একটি চিলেকোঠায় দীর্ঘদিন ধরে পড়ে ছিল। একটি বাড়ি সরানোর সময় এটি পুনরায় পাওয়া যায়।


যুক্তরাষ্ট্রভিত্তিক জুলিয়েন'স অকশনের প্রতিষ্ঠাতারা জানিয়েছেন, গিটারটি যাচাই করতে ব্রিটেনে গিয়েছিলেন। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ও সহ-প্রতিষ্ঠাতা মার্টিন নোলান রয়টার্সকে জানান, তারা ভেবেছিলেন জন লেননের এই গিটারটি হারিয়ে গেছে।


১৯৬০-এর দশকের জনপ্রিয় ব্রিটিশ পপ জুটি পিটার ও গর্ডনের সদস্য সংগীতশিল্পী গর্ডন ওয়ালারকে গিটারটি জন লেনন উপহার দিয়েছিলেন বলে মনে করা হয়।

মার্টিন নোলান রয়টার্সকে বলেন, 'গর্ডনকে জন লেননের পক্ষ থেকে এটি উপহার দেওয়া হয়েছিল। তারপর গর্ডন এটি তার এক ম্যানেজারকে উপহার দিয়েছিলেন এবং সেখানেই গিটারটি এত বছর ধরে ছিল।'


আগামী ২৯ মে নিউইয়র্কের হার্ড রক ক্যাফেতে এবং নিলামকারীর ওয়েবসাইটে গিটারটি নিলামে তোলা হবে। এ বছরের শুরুর দিকে পল ম্যাককার্টনির একটি চুরি যাওয়া হফনার বেস গিটার পাওয়া যায় এবং ৫১ বছর পর লেননের সহকর্মী বিটলের কাছে সেটি পুনরায় ফিরে আসে।

বিটলসের বাদ্যযন্ত্রগুলো আগের নিলামেও উচ্চমূল্য পেয়েছে। ২০১৫ সালে ক্যালিফোর্নিয়ায় এক নিলামে লেননের কাছ থেকে চুরি হওয়া একটি গিটার ২৪১ লাখ ডলারে বিক্রি হয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত