আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

ভারতের ছত্তিশগড় রাজ্যের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনী গুলিতে অন্তত ১২ জন

ভারতের ছত্তিশগড় রাজ্যের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনী গুলিতে অন্তত ১২ জন

মধ্য ভারতের ছত্তিশগড় রাজ্যের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনী গুলিতে অন্তত ১২ জন মাওবাদী নিহত হয়েছেন। শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই এ তথ্য নিশ্চিত করেছেন। খবর এনডিটিভি।


শুক্রবার একদল নিরাপত্তা কর্মী নকশাল বিরোধী অভিযানে নামে। এসময় গঙ্গালুর থানার পিদিয়া গ্রামের জঙ্গলে নিরাপত্তাবাহিনীর সঙ্গে মাওবাদীদের বন্দুকযুদ্ধ হয়।


মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘গঙ্গালুর এলাকায় গোলাগুলি বন্ধ হয়েছে। অভিযানে আমাদের নিরাপত্তাবাহিনী সফল। এখন পর্যন্ত ১২ জন মাওবাদীর লাশ উদ্ধার করা হয়েছে।’

তিনি এই অভিযানের জন্য নিরাপত্তা বাহিনী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের অভিনন্দন জানান।

গত এক মাসের মধ্যে তৃতীয়বারের মতো মাওবাদীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর বন্দুকযুদ্ধ হয়েছে। ১৬ এপ্রিল কাঙ্কের জেলায় এনকাউন্টারে কমপক্ষে ২৯ জন মাওবাদী নিহত হয়। আর ৩০ এপ্রিল নারায়ণপুর ও কাঙ্কের জেলার সীমান্তে নিরাপত্তা বাহিনীর সঙ্গে আরেকটি সংঘর্ষে ১০ জন মাওবাদী নিহত হয়।

এছাড়াও রাজ্যের বস্তার অঞ্চলে পৃথক এনকাউন্টারে চলতি বছর এ পর্যন্ত ১০৩ জন মাওবাদী নিহত হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত