আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় আনন্দ প্রকাশ করেছেন মমতা

বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় আনন্দ প্রকাশ করেছেন মমতা

এবারের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় আনন্দ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘আমি খুশি নরেন্দ্র মোদী হেরেছেন। মানুষ ওনাকে জবাব দিয়েছে। ওনার অবিলম্বে পদত্যাগ করা উচিত।’


আজ সাংবাদিকদের সঙ্গে বৈঠককালে এই মন্তব্য করেন তিনি। কংগ্রেসের এগিয়ে থাকায় রাহুল গান্ধীকে অভিনন্দন জানিয়েছেন উল্লেখ করে মমতা বলেন, ‘রাহুলকেও অভিনন্দন জানিয়েছি, কিন্তু ওরা এখনও জবাব দেয়নি। সে ওরা যা করে করুক। যোগাযোগ না করলে কোনো অসুবিধা নেই।’


মমতা আরও বলেন, ‘এই জয় মানুষের জয়, বিরোধী জোট ‘ইন্ডিয়া’র জয়। আমি আমার সমস্ত ‘ইন্ডিয়া’র সঙ্গীদের সমর্থন জানাচ্ছি। যারা আছেন, যারা আমাদের সঙ্গে জুড়তে চান, তাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা।’

মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত ঘোষিত প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, এ রাজ্যের ৪২টি আসনে মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারে থাকা মমতার তৃণমূল এগিয়ে আছে ২৯টি আসনে। আর ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এগিয়ে আছে ১২টি আসনে। অন্য একটি আসন পেয়েছে কংগ্রেস।

সাত ধাপের ভোটের শেষ ধাপে শনিবার পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়। অন্তত পাঁচটি সংস্থার বুথফেরত জরিপে বলা হয়, এ রাজ্যে বিজেপির কাছে ২ থেকে ৭টি আসন হারাতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস।

তবে, বাম এবং কংগ্রেস জোটের সঙ্গে যারা নির্বাচনে গিয়েছিলেন, এবার তারা ২০১৯ সালের চেয়ে খারাপ অবস্থানে থেকে নির্বাচন শেষ করছেন

 

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত