আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ডেমোক্রেটিক দল থেকে মনোনয়ন নিশ্চিত কমলা হ্যারিসের

ডেমোক্রেটিক দল থেকে মনোনয়ন নিশ্চিত কমলা হ্যারিসের

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আনুষ্ঠানিকভাবে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদের মনোনয়ন নিশ্চিত করেছেন। সোমবার (৫ আগস্ট) শেষ হওয়া অনলাইন রোল কলে তিনি ডেমোক্র্যাটিক পার্টির ৯৯ শতাংশ প্রতিনিধির সমর্থন পান। খবর এবিসি নিউজের।

এর মাধ্যমে হ্যারিস নভেম্বরের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দলের টিকিটে নেতৃত্ব দেওয়া প্রথম কৃষ্ণাঙ্গ ও ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নারী হলেন। তিনি ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ৫৯ বছর বয়সে আমেরিকার ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন।


এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির হয়ে মাঠে নামছেন কমলা হ্যারিস। তবে কমলা হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হতে পারতেন না, যদি না মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মাঝপথেই নিজের প্রতিদ্বন্দ্বিতা পদ ছেড়ে দিতেন। তিনিই কমলা হ্যারিসকে পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থী করার পরামর্শ দেন।

শেষ পর্যন্ত সোমবার রাতে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশন প্রতিনিধিদের দ্বারা পাঁচ দিনের অনলাইন ভোটিং শেষে আনুষ্ঠানিকভাবে কমলা হ্যারিসের নাম ঘোষণা করা হয়। 


শুক্রবার (২ আগস্ট) ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির চেয়ারম্যান জেইম হ্যারিসন বলেছিলেন, কমলা হ্যারিসকে দলের মনোনীত প্রার্থী হওয়ার জন্য পর্যাপ্ত ডেমোক্র্যাটিক প্রতিনিধির ভোট পেতে হবে। আর সোমবার কমলা হ্যারিসকে আনুষ্ঠানিকভাবে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করা হলো।

চূড়ান্ত মনোনয়ন পাওয়া পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হ্যারিস বলেন, নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ডেমোক্র্যাটিক মনোনীত প্রার্থী হতে পেরে আমি সম্মানিত। আনুষ্ঠানিকভাবে আগামী সপ্তাহে মনোনয়ন গ্রহণ করবো।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত