আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ইসরায়েলকে গণহত্যার জন্য সময় দিচ্ছে যুক্তরাষ্ট্র: হামাস

ইসরায়েলকে গণহত্যার জন্য সময় দিচ্ছে যুক্তরাষ্ট্র: হামাস

ছবি: এলএবাংলাটাইমস

যুদ্ধবিরতি আলোচনার কথা বলে ইসরায়েলকে গাজায় গণহত্যা চালিয়ে যাওয়ার জন্য সময় দিচ্ছে যুক্তরাষ্ট্র। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ঘোষণা দেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব গ্রহণ করেছেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকেও ওই চুক্তির প্রস্তাব গ্রহণের জানিয়েছেন তিনি।

এরপরই যুক্তরাষ্ট্রকে অভিযোগ করে এমন মন্তব্য করলো হামাস।
ব্লিঙ্কেনের প্রস্তাবটিতে নেতানিয়াহুর ইচ্ছেরই প্রতিফলন ঘটেছে উল্লেখ করে একে সেতুবন্ধনের প্রস্তাব বলেছে হামাস।

গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের নতুন শর্তের বিশদ বিবরণ প্রকাশ করেছে হামাস। সেই সঙ্গে গত ৩১ মে জো বাইডেনের প্রস্তাবিত চুক্তি ও ১১ জুন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সমর্থিত চুক্তিতে স্বাক্ষর করতে নেতানিয়াহুকে চাপ দেওয়ার জন্য বিশ্বকে আহ্বান জানিয়েছে তারা।

এর আগে, ইসরায়েলি বন্দীদের মুক্তি ও গাজা যুদ্ধবিরতি নিশ্চিত করতে আলোচনাকে ‘সম্ভবত শেষ’ সুযোগ হিসাবে বর্ণনা করেছিলেন ব্লিঙ্কেন। এদিকে গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে দাবি করেছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। এ নিয়ে গাজায় গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি চলমান ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে অন্তত ৪০ হাজার ১৩৯ জন। আহত কমপক্ষে ৯২ হাজার ৭৪৩ জন। হতাহতদের বেশিরভাগই নারী, শিশু ও বেসামরিক নাগরিক।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত