আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

ফিফটিতে ভাল অবস্থানে পাকিস্তান

ফিফটিতে ভাল অবস্থানে পাকিস্তান

বৃষ্টির বাগড়ার পর শুরু হয় খেলা। শুরুতেই ১৬ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান। এরপর সৌদ শাকিল ও সায়েম আয়ুবের ব্যাটে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। এই দুই ব্যাটারের ফিফটিতে ভালো অবস্থানে থেকে প্রথম দিন শেষ করেছে স্বাগতিকরা। 


বুধবার (২১ আগস্ট) রাওয়ালপিন্ডিতে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই পাক ওপেনার আব্দুল্লাহ শফিককে সাজঘরে ফেরান টাইগার পেসার হাসান মাহমুদ। ১৪ বলে ২ রান করে আউট হন আব্দুল্লাহ।


তার বিদায়ের পর ক্রিজে আসেন অধিনায়ক শান মাসুদ। আরেক ওপেনার সায়েম আয়ুবকে সঙ্গে নিয়ে শুরু ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন পাক অধিনায়ক। তবে পাকিস্তান শিবিরে দ্বিতীয় আঘাত হানেন পেসার শরিফুল ইসলাম।

দলীয় ১৪ রানে ১১ বলে ৬ রান করে আউট হন মাসুদ। এরপর ক্রিজে আসা বাবর আজমক নিজে দ্বিতীয় শিকারে পরিণত করেন শরিফুল। রানের খাতা খোলার আগেই লিটন দাসের উড়ন্ত ক্যাচে সাজঘরে ফিরে যান বাবর।

বাবরের বিদায়ের পর ক্রিজে আসা সৌদ শাকিলকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন সায়েম। টাইগার বোলারদের আর কোনো সুযোগ না দিয়ে রানের চাকা সচল রাখেন এই দুই ব্যাটার। সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন সায়েম।

তবে দলীয় ১১৪ রানে ৫৬ রান করা সায়েমকে আউট করে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন হাসান মাহমুদ। সায়েমের বিদায়ে ভাঙে ৯৮ রানের জুটি। 

এরপর ক্রিজে আসা মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যান শাকিল। ৮২ বলে ফিফটি তুলে নেন তিনি। প্রথম দিন শেষে ৪১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করেছে পাকিস্তান। শাকিল ৫৭ রিজওয়ান ২৪ রানে অপরাজিত আছেন।  

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত