আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

হাত কাঁপছিল বিল ক্লিনটনের, নার্সিংহোমে পাঠানোর আহ্বান

হাত কাঁপছিল বিল ক্লিনটনের, নার্সিংহোমে পাঠানোর আহ্বান

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোয় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে দেশটির ক্ষমতাসীন দল ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় সম্মেলন। সোমবার রাতে শুরু হওয়া এই সম্মেলনে নেতাকর্মীদের পাশাপাশি বেশ কয়েক হাজার আমন্ত্রিত অতিথিও অংশ নিয়েছেন। 


চারদিনব্যাপী সম্মেলনের প্রথমদিন শীর্ষ ডেমোক্র্যাট নেতাদের সঙ্গে সপরিবারে যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। প্রেসিডেন্ট থাকা অবস্থায় দলের জাতীয় এই সম্মেলনে শেষবারের মতো ভাষণ দিয়েছেন তিনি। 

ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় সম্মেলনে ভাষণ দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনও। বুধবার রাতে দেওয়া ভাষণে বিল ক্লিনটন জানান, ভবিষ্যতে ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় সম্মেলন তিনি অংশগ্রহণ করতে হয়তো পারবেন না, কারণ ভাষণ দেওয়ার সময় তার হাত কাঁপছিল। 

৭৮ বছর বয়সী বিল ক্লিনটন বলেন, আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে বলতে চাই, আমি আর কতবার আসতে পারবো কিনা-সেই সম্পর্কে আমার কোনো ধারণা নাই। 

সাবেক মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, দুই দিন আগে আমি ৭৮ বছর বয়সী হয়েছি, তবে জোর দিয়ে বলতে চাই আমি ডোনাল্ড ট্রাম্পের চেয়ে তরুণ। 

এদিন বিল ক্লিনটন কমলা হ্যারিসের রানিং মেট (ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী) হিসেবে টিম ওয়ালজের প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘টিম ওয়ালজ আজীবন বন্দুক নিয়ে কৌতূহলী। প্রাণঘাতী অস্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের সাহস রয়েছে তার।’ 

নিউ ইরর্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় সম্মেলনে বিল ক্লিনটনকে এমন বয়স্ক ও কর্কশ শব্দের ভাষণ শুনে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ব্যবহারকারী লিখেছেন, ক্লিনটনকে অনেক বয়স্ক দেখাচ্ছে। তিনি ধীরে ও কর্কশভাবে কথা বলছেন। 

আরেক জন বলেছেন, কথা বলার সময় ক্লিনটনের হাত কাঁপছে। জো বাইডেনের দলে তার যোগ দেওয়া উচিৎ এবং তিনি নার্সিংহোমে ভর্তি হোক।  

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত