আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

‘গান হারাম’,ইরানের জাতীয় সংগীতে দাঁড়ালেন না আফগান মন্ত্রী

‘গান হারাম’,ইরানের জাতীয় সংগীতে দাঁড়ালেন না আফগান মন্ত্রী

ইরানের রাজধানী তেহরানে চলছে আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ৩৮তম এই সম্মেলনের উদ্বোধনী দিনে ইরানের জাতীয় সংগীত গেয়ে শুরু করা হয় সম্মেলন। এ সময় দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করতে অস্বীকৃতি জানিয়েছেন আফগানিস্তানের তালেবান হজ ও ওয়াক্‌ফ বিষয়ক উপমন্ত্রী আজিজোররহমান মনসুর। 


জাতীয় সংগীত চলার সময় না দাঁড়ানোর জন্য ইরান কর্তৃপক্ষ ক্ষমা চাওয়ার আহ্বান জানালে সেটিও প্রত্যাখ্যান করেন এই তালেবান কূটনীতিক।
 
না দাঁড়ানোর বিষয়টি নিয়ে শুরুতে গুঞ্জন উঠলেও, পরে নিজেই এক্সে পোস্ট করা জাতীয় সংগীত চলাকালীন একটি ভিডিওতে নিজের অবস্থান স্পষ্ট করেন মনসুর। ওই সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানও উপস্থিত ছিলেন।


ভিডিওটি পোস্ট করে মনসুর বলেছেন, ‘আমাদের জন্মভূমিতে গানটি বাজলে আমরা বসে থাকি এবং আমি আমাদের রীতিটিই অনুসরণ করেছি।’ 

আফগানিস্তানে ইরানের বিশেষ প্রতিনিধি হাসান কাজেমি কওমি তালেবান কর্মকর্তা মনসুরের কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন। বিষয়টিকে তিনি ‘কূটনৈতিক নীতির অসম্মান’ বলে আখ্যা দিয়েছেন। 


এক্সে তিনি লিখেছেন, ‘সংগীতের ওপর শরিয়াভিত্তিক নিষেধাজ্ঞার অজুহাতে কূটনৈতিক নীতিকে অসম্মান করার কোনো ভিত্তি বা বৈধতা নেই।’ 

আফগানিস্তানের তালেবান সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা মনসুর আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলনে তালেবান প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছিলেন।

এর আগে পাকিস্তানের পেশোয়ারেও এই ধরনের আরেকটি কাণ্ড ঘটিয়েছিলেন তালেবান কূটনীতিকেরা। সেখানে একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে তালেবান কূটনীতিকেরা পাকিস্তানের জাতীয় সংগীত চলার সময় বসে ছিলেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় পরে এই কাজের তীব্র নিন্দা জানায়। এই ঘটনার জের ধরে পরে ইসলামাবাদে নিযুক্ত তালেবান রাষ্ট্রদূতকে তলব করে সতর্ক করেছিল পাকিস্তান সরকার। 

সর্বশেষ ইরানেও জাতীয় সংগীতকে অবমাননার ঘটনায় দেশটির রাজনীতিবিদেরা তীক্ষ্ণ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ইরানের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির জ্যেষ্ঠ সহকারী মোহাম্মদ আলী আবতাহি বলেছেন, ‘পাকিস্তান ও ইরানের জাতীয় সংগীতের প্রতি তালেবানদের অসম্মান এবং দাঁড়াতে অস্বীকার করার মতাদর্শগত গোঁড়ামি রয়েছে।’ 

আন্তর্জাতিক ইসলামি সম্মেলনে তালেবান প্রতিনিধিদের অংশগ্রহণের অনুমতি দেওয়াও ঠিক হয়নি বলে মনে করেন আবতাহি।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত