আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

আবারো সরকার গঠনের পথে মমতা

আবারো সরকার গঠনের পথে মমতা

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন-পরবর্তী জরিপে দেখা যাচ্ছে, নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা নিয়ে এগিয়ে রয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস।

আবারো সরকার গঠন করতে চলেছেন মমতা। জরিপকারী সংস্থা সিভোটারের জরিপের ফলে এমন সম্ভাবনা স্পষ্ট হয়ে উঠেছে। এবার হলে টানা দ্বিতীয় বারের মতো সরকার গঠন করবেন মমতা।

মমতা ও তার দলের বিরুদ্ধে বিরোধী দলগুলো দমন-পীড়ন ও দুর্নীতির অসংখ্য অভিযোগ তুললেও তৃণমূলের তুলনায় কোনো দলই সুবিধাজনক অবস্থায় উঠে আসতে পারেনি। সিভোটারের জরিপের ফলে দেখা যাচ্ছে, বিধানসভায় তৃণমূল ১৬৭, বামপন্থি জোট ৭৫, কংগ্রেস ৪৪, বিজেপি ৫ এবং অন্যান্যরা ৩ আসন পেতে চলেছে।

পশ্চিমবঙ্গের বিধানসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮ আসন। ধারণা করা হচ্ছে, প্রয়োজনের চেয়ে বেশি আসন নিয়েই সরকার গঠন করবেন মমতা, হবেন আবারো মুখ্যমন্ত্রী।

সিপিএমের নেতৃত্বাধীন বামপন্থি মোর্চা কংগ্রেসের সঙ্গে জোট সরকার গঠনের কথা বললেও তাদের সম্ভাব্য যৌথ আসন সংখ্যা সরকার গঠনের শর্ত পূরণে হয়তো ব্যর্থ হবে।

সিভোটারের জরিপের ফলে আরো দেখা যাচ্ছে, রাজ্যের মোট ভোটের ৪১.৬ শতাংশ তৃণমূল, ৩১.২ শতাংশ বামপন্থিরা, কংগ্রেস ৯.৬ শতাংশ, বিজেপি ১১.৮ শতাংশ এবং অন্যান্যরা ৫.৭ শতাংশ ভোট পেতে চলেছে।

২০১১ সালে ১৪৮ আসন পেয়ে সরকার গঠন করে তৃণমূল। সিপিএম ৬০ এবং কংগ্রেস ৪০ আসন পায়। কংগ্রেসের বিধানসভায় মোট আসন সংখ্যা ২৯০টি।

উল্লেখ্য, ১৯ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হবে। একই দিন ভারতের আরো তিনটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষিত হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত