আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

বিপদে ১০০০ ডলার খরচের সামর্থ্য নেই দুই-তৃতীয়াংশ মার্কিনির

বিপদে ১০০০ ডলার খরচের সামর্থ্য নেই দুই-তৃতীয়াংশ মার্কিনির

আমেরিকা বিশ্বের বৃহত্তম অর্থনীতি এবং একক সুপারপাওয়ার। তবে বেশিরভাগ আমেররিকানের আর্থিক অবস্থাই অত্যন্ত শোচনীয়।


নতুন এক জরিপে দেখা যাচ্ছে, জরুরি প্রয়োজনের সময় ১ হাজার ডলার বা ৮০ হাজার টাকার যোগান দেয়ার সামর্থ্য নেই দুই-তৃতীয়াংশ আমেরিকানের।


বৃহম্পতিবার এপি প্রকাশিত এক জরিপে এই বিস্ময়কর তথ্য পাওয়া গেছে। এপি এবং এনওআরসি সেন্টার জরিপটি পরিচালনা করেছে।


জরিপে দেখা যায়, আর্থিক এই দুরাবস্থা আমেরিকার সব শ্রেণির লোকদের। দেশটির ৭৫ ভাগ পরিবারের বার্ষিক আয় ৫০,০০০ ডলার (প্রায় ৪০ লাখ টাকা) হলেও বিপদাপদে ১ হাজার ডলার খরচ করার সামর্থ্য তাদের নেই।


তবে যেসব পরিবারের আয় ৫০ হাজার থেকে ১ লাখ ডলার তাদের এই দুরাবস্থা ৬৭ ভাগ কম।


এমনকি দেশটির সবচেয়ে ধনী ২০ ভাগ, যাদের বার্ষিক আয় ১ লাখ ডলারের বেশি, তদেরও ৩৮ ভাগ বলেছেন যে বিপদাপদে ১ হাজার ডলার যোগান দেয়া তাদের জন্য কঠিন।


যেমন হ্যারি স্প্যাঙ্গলের কথাই ধরুন। নিউ জার্সির ৬৬ বছর বয়সী সাবেক এই ইলেকট্রিসিয়ান ভাবতেন তার চাকরি কখনো যাবে না এবং তিনি যা পাও খরচ কর নীতিতে চলতেন।


কিন্তু আমেরিকায় মন্দা শুরু হলে তি বেকার হয়ে পড়েন। তিনি বলেন, ১ হাজার ডলারের জরুরি প্রয়োজন হলে তিনি বন্ধু-বান্ধবদের কাছ থেকে ধার নিতেন।


তবে এসব সত্ত্বেও গড়পড়তা আমেরিকানদের দিন খারাপ যায় না। তারা প্রাত্যহিক ব্যয় ভালোভাবেই সামাল দেন।


বেশিরভাগ আমেরিকান বলেছেন, বেকার হলে কিংবা চিকিৎসার জন্য ১ হাজার ডলার প্রয়োজন হলে তারা হাতের নগদ অর্থ থেকে সেটা মেটাবেন।


এক তৃতীয়াংশ আমেরিকান বলেছেন, তারা ব্যাংক থেকে ঋণ নেবেন কিংবা বন্ধুদের কাছ থেকে ধার করবেন অথবা ক্রেডিট কার্ডের ওপর নির্ভর করবেন।


১৩ ভাগ বলেছেন, তারা অন্যান্য বিল পরিশোধ হয়তো বন্ধ রাখবেন আর ১১ ভাগ বলেছেন, তারা ওই বিল আদৌ পরিশোধই করবেন না।

এই জরিপে দেখা যাচ্ছে, বেশিরভাগ আমেরিকানের ১ হাজার ডলার জমা বা সঞ্চয় নেই।

শেয়ার করুন

পাঠকের মতামত