আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

বিতর্কিত বৌদ্ধমন্দির থেকে সরানো হচ্ছে শতাধিক বাঘ

বিতর্কিত বৌদ্ধমন্দির থেকে সরানো হচ্ছে শতাধিক বাঘ

থাইল্যান্ডের একটি বিতর্কিত বৌদ্ধমন্দির থেকে শতাধিক বাঘ সরিয়ে নেয়ার কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ।
এসব বাঘ পাচার করা হতে পারে বলে বন্য প্রাণী সংরক্ষণ কর্মকর্তাদের আশংকা। তাই ১৩৭টি বাঘ নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে শুরু করেছেন।
থাইল্যান্ডের কাঞ্চনাবুরি প্রদেশের বৌদ্ধমন্দিরটিতে থাকা ১৩৭টি বাঘের মধ্যে তিনটিকে সোমবার সরিয়ে নেয়া হয়েছে।
এক হাজারের বেশি কর্মকর্তা ও কর্মী মিলে বাকি বাঘগুলোকেও সরানোর কাজ করছেন। পুরো অপারেশনটি শেষ হতে এক সপ্তাহ লাগবে বলে ধারণা করা হচ্ছে।
ওয়াত ফা লুয়াং তা বুয়া টাইগার টেম্পল নামের এই মন্দিরে পর্যটকেরা অর্থের বিনিময়ে বাঘসহ অন্যান্য বন্যপ্রাণী দেখতে পারতেন, ছবিও তুলতে পারতেন, এমনকি সেগুলোকে খাবারও খেতে দিতে পারতেন। যদিও এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ছিল।
কিন্তু কর্তৃপক্ষের আশংকা, এসব প্রাণী পাচার এবং অপব্যবহারের শিকার হতে পারে।
বাঘগুলো সরিয়ে নিতে মন্দির কর্তৃপক্ষের সহায়তা চেয়েছিল বন্য প্রাণী বিভাগ। কিন্তু মন্দিরের কর্তৃপক্ষ তাদের কোন সহায়তা করেননি। তাই আদালতের নির্দেশ নিয়ে তারা বাঘ সরানোর কাজ শুরু করেছেন।
বাঘগুলোকে সরকারি অভয়ারণ্যে ছেড়ে দেয়া হবে।
বৌদ্ধমন্দিরের ভিক্ষুদের বিরুদ্ধে অবৈধভাবে বাঘ রাখা এবং পশু পাচারের অভিযোগ আনা হয়েছে।
বাঘগুলোকে প্রথমে চেতনা নাশক ইনজেকশন দেয়া হয়। এরপর স্ট্রেচারে করে খাঁচায় ভরে সযত্নে নিয়ে যাওয়া হয়।
২০১৫ সালের ফেব্রুয়ারি মাসেও ওই বৌদ্ধমন্দিরে অভিযান চালিয়েছিল বন্যপ্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষ। তখন সেখান থেকে শিয়াল, ভালুক ও ধনেশ পাখি সরিয়ে নেয়া হয়েছিল।

শেয়ার করুন

পাঠকের মতামত