আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

সুইজারল্যান্ডে তৈরি হল বিশ্বের দীর্ঘতম রেল সুড়ঙ্গ, দৈর্ঘ্য ৫৭ কি.মি.

সুইজারল্যান্ডে তৈরি হল বিশ্বের দীর্ঘতম রেল সুড়ঙ্গ, দৈর্ঘ্য ৫৭ কি.মি.

নকশা তৈরির প্রায় ৭০ বছর পর সুইজারল্যান্ডে তৈরি হল বিশ্বের দীর্ঘতম রেল সুড়ঙ্গ। আল্পস পর্বতের তল দিয়ে ৫৭ কিলোমিটারের এই সুদীর্ঘ সুড়ঙ্গের উদ্বোধন গতকাল মঙ্গলবার করা হলো। গটহার্ড বেস নামে এই সুড়ঙ্গের নকশা তৈরি হয়েছিল ১৯৪৭ সালে।
আল্পসের পেটের ভিতর দিয়ে ছুটে চলা এই সুড়ঙ্গটি সুইজারল্যান্ডের উরি এলাকা থেকে দক্ষিণ টিসিনো ক্যান্টন পর্যন্ত বিস্তৃত। গতকাল মঙ্গলবার প্রথম বারের জন্য একটি ট্রেনকে আনুষ্ঠানিকভাবে এই সুড়ঙ্গের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত চালানো হয়। ডিসেম্বর থেকে গটহার্ড বেস দিয়ে নিয়মিত ট্রেন চলাচল শুরু হয়ে যাবে। তাতে জুরিখ আর মিলানের দূরত্ব অনেক কমে যাবে। এই মুহূর্তে রেলপথে জুরিখ থেকে মিলান পৌঁছতে সময় লাগে প্রায় আড়াই ঘণ্টা। সুড়ঙ্গ দিয়ে ট্রেন চলাচল পুরোদমে শুরু হয়ে গেলে জুরিখ থেকে মিলান পৌঁছতে এক ঘণ্টাও সময় লাগবে না।
কিন্তু এমন অপরিহার্য একটা সুড়ঙ্গ তৈরি করতে ৭০ বছর সময় কেন নিল সুইৎজারল্যান্ডের মতো উন্নত দেশ? আসলে ১৯৪৭-এ নকশা তৈরি হলেও আমলাতান্ত্রিক জটসহ নানা সমস্যায় আটকে ছিল ছাড়পত্র। ১৯৯৯ সালে সবুজ সঙ্কেত পায় গটহার্ড বেস প্রকল্প। ১২০০ কোটি টাকা খরচ করে ১৭ বছর পর সুড়ঙ্গ তৈরির কাজ শেষ করা হয়।
আল্পসের পেটের ভিতর দিয়ে এই সুদীর্ঘ সুড়ঙ্গ তৈরি করতে ব্যবহার করা হয়েছিল ৪১০ মিটার লম্বা দৈত্যাকার টানেল বোরিং মেশিন। প্রায় ৪৪ হাজার ঘন্টা অবিরাম কাজ করেছেন ১২৫ জন শ্রমিক।
গটহার্ড বেস চালু হওয়ার আগে বিশ্বের দীর্ঘতম সুড়ঙ্গের শিরোপা ছিল জাপানের সেইকান টানেলের মাথায়। সেই সুডঙ্গের দৈর্ঘ্য ৫৩.৯ কিলোমিটার। ইংল্যান্ড-ফ্রান্সের সংযোগকারী ৫০.৫ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গটি চলে গেল তৃতীয় স্থানে। সূত্র: আনন্দবাজার

শেয়ার করুন

পাঠকের মতামত