আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহের সতর্কতা, সপ্তাহজুড়ে বাড়বে তাপমাত্রা

        লস এঞ্জেলেসে অভিযান, উদ্ধার ১৩ লাখ ডলারের বিলাসবহুল গাড়ি

        টিকা নিয়ে মিথ্যা দাবি, পরে যমজ সন্তান হত্যার অভিযোগে গ্রেপ্তার আইডাহোর মা

        বিশ্বকাপ কি যুক্তরাষ্ট্রে ফুটবলের নতুন যুগের সূচনা করবে?

        ব্যয় বেড়েছে, কাজেও বিলম্ব—লস এঞ্জেলেস বিমানবন্দরের পিপল মুভার প্রকল্প নিয়ে নতুন তদন্ত

        যৌন নিপীড়নের অভিযোগে মেইনের ডেমোক্র্যাট প্রার্থীকে সরে দাঁড়ানোর আহ্বান

        ২০২৮ অলিম্পিকের প্রস্তুতিতে লস এঞ্জেলেস, বলছেন আয়োজকরা

        কম্পটনে স্বাধীনতা দিবসের দুই অনুষ্ঠানে গোলাগুলি, নিহত ৩, আহত ৪

        ক্যালিফোর্নিয়া থেকে একাই নৌকা বেয়ে হাওয়াই পৌঁছে ইতিহাস গড়লেন মার্কিন নারী

        নিউইয়র্কে স্বাধীনতা দিবসের বারবিকিউ অনুষ্ঠানে গুলি, শিশুসহ আহত ৮

        ফ্লোরিডায় ‘টিন টেকওভার’ সমাবেশে গুলিতে নিহত ১, আহত ৬

        ম্যানহাটনের নদীতে সি-প্লেনের জরুরি অবতরণ, নিরাপদে উদ্ধার ৮ জন

        হান্টিংটন বিচে স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য প্যারেডে হাজারো মানুষের ঢল

        দুর্ঘটনা মামলায় অভিযুক্ত ন্যান্সি পেলোসির স্বামী

        মিসিসিপিতে মা, খালা ও দুই বছরের শিশুকে গুলি করে হত্যার ঘটনায় চতুর্থ সন্দেহভাজন গ্রেপ্তার

        নিউইয়র্কের সমুদ্রসৈকতে সাঁতার কাটতে নেমে হাঙরের হামলার শিকার ১

        তিব্বতের স্বাধীনতার দাবিতে জাতিসংঘের সামনে আত্মাহুতি, মারা গেলেন তিব্বতি আন্দোলনকারী

        আতশবাজি আর বিমান মহড়ায় উদযাপিত যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস

        ক্যাল স্টেট সান বার্নার্ডিনোর কাছে পাহাড়ে দাবানল, আগুনের বিস্তার নিয়ন্ত্রণে

        নিউইয়র্কে তারকাখচিত অনুষ্ঠানে টেলর সুইফট ও ট্রাভিস কেলসের বিয়ে

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিলো চীন

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিলো চীন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার থেকে এই শুল্কারোপ কার্যকর হতে যাচ্ছে বলে বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়। তবে এনিয়ে বেজায় চটেছে চীন।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় মঙ্গলবার মার্কিন এই শুল্কারোপের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ার বার্তা দিয়েছে। এক বিবৃতিতে চীনের এই মন্ত্রণালয় জানিয়েছে, চীন তার নিজস্ব অধিকার ও স্বার্থ দৃঢ়ভাবে রক্ষায় পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে।

চীন ট্রাম্পের এই শুল্কারোপকে একতরফাবাদ এবং হুমকি হিসেবেও বর্ণনা করেছে। তবে চীন পাল্টা পদক্ষেপ হিসেবে কী সিদ্ধান্ত নেবে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলেনি।

যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল জানায়, ২০২৩ সালে ৭২ হাজার ৭৭৬ জন মার্কিন নাগরিক ফেন্টানিলের কারণে মারা গেছেন। এই ফেন্টানিল সরবরাহের জন্য চীনকে দায়ী করে আসছে মার্কিন প্রশাসন। তবে যুক্তরাষ্ট্রের এমন অভিযোগকে বরাবরই প্রত্যাখ্যান করে আসছে চীন।

এ ছাড়াও বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়, কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর ট্রাম্প যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন সেটিও মঙ্গলবার থেকে কার্যকর হতে যাচ্ছে।

ট্রাম্প বলেছেন, এই শুল্কারোপ মাদক পাচার ও অবৈধ অভিবাসী অনুপ্রবেশ ঠেকাতে সাহায্য করবে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত