আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

যৌথ সামরিক মহড়া করবে ইরান, রাশিয়া ও চীন

যৌথ সামরিক মহড়া করবে ইরান, রাশিয়া ও চীন

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ইরানের উপকূলে সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে রাশিয়া, চীন ও ইরানের নৌবাহিনী। চলতি সপ্তাহে এই মহড়া অনুষ্ঠিত হবে বলে ইরানি সংবাদমাধ্যমের খবরে জানানো হয়।

জানা যায়, আমেরিকান আধিপত্য মোকাবিলার অভিন্ন আকাঙ্ক্ষা নিয়ে গত কয়েক বছর ধরে ওই অঞ্চলে একই ধরনের মহড়া চালিয়ে আসছে তিন দেশ।

ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি বলেছে, ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ওমান উপসাগরে অবস্থিত চাবাহার বন্দরে আগামী মঙ্গলবার থেকে ইরান, রাশিয়া ও চীনের নৌবাহিনীর সামরিক মহড়া শুরু হবে। কিন্তু ঠিক কতক্ষণ ধরে চলবে বা কখন শেষ হবে, সে সম্পর্কে কিছু উল্লেখ করেনি।

তাসনিমের খবরে বলা হয়েছে, চীন ও রাশিয়ার নৌবাহিনীর যুদ্ধজাহাজ, যুদ্ধ ও সহায়তা জাহাজ; সেই সঙ্গে ইরানের নৌবাহিনীর সেনা এবং বিপ্লবী গার্ডের যুদ্ধজাহাজ মহড়ায় অংশগ্রহণ করবে বলে মনে করা হচ্ছে। ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে এই মহড়া অনুষ্ঠিত হবে। ওই অঞ্চলের নিরাপত্তা জোরদার ও অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বহুপাক্ষিক সহযোগিতা প্রসারিত করাই এই মহড়ার লক্ষ্য।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মস্কোর প্রতিনিধিত্ব করবে দুটি কর্ভেট ও প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের একটি ট্যাঙ্কার।

এক বিবৃতিতে বলা হয়, ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে বেশ কয়েক দিন ধরে ক্রুরা আটক জাহাজ উদ্ধার, সমুদ্রে অনুসন্ধান ও উদ্ধারের পাশাপাশি সমুদ্র এবং আকাশের লক্ষ্যবস্তুতে কামানের গোলা  নিক্ষেপ করবে।

আজারবাইজান, দক্ষিণ আফ্রিকা, ওমান, কাজাখস্তান, পাকিস্তান, কাতার, ইরাক, সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কা এই মহড়ার পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবে।

চীনা সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটে দেওয়া এক বার্তায় বেইজিংয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, চাবাহার বন্দরে শুরু হওয়া মহড়ায় একটি বিমান বিধ্বংসী রণতরী ও একটি সরবরাহ জাহাজ মোতায়েন করবে চীন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত