আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

অর্থনৈতিক মন্দা নিয়ে ট্রাম্পের ইঙ্গিত, ট্রিলিয়ন ডলারের বেশি দরপতন হয়েছে

অর্থনৈতিক মন্দা নিয়ে ট্রাম্পের ইঙ্গিত, ট্রিলিয়ন ডলারের বেশি দরপতন হয়েছে

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের ১ দশমিক ৭ ট্রিলিয়ন ডলারেরও বেশি দরপতন হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন শুল্কনীতির কারণে বিশ্বের অর্থনৈতিক মন্দায় প্রবেশের যে আশঙ্কা তৈরি হয়েছে তা আপাতত বিবেচনায় নেবেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প- এমন ঘোষণার পর শেয়ারবাজারে এই পরিস্থিতি তৈরি হয়েছে।

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি বিনিয়োগকারীদের আতঙ্কিত করছে। অর্থনৈতিক মন্দার আশঙ্কায় এখনই শেয়ার বিক্রি করে দিতে চাইছেন শেয়ারহোল্ডাররা। এর ফলে, ব্যাপক দরপতন দেখা দিয়েছে।

গতকাল সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০০ কোম্পানির সূচক এসঅ্যান্ডপি-৫০০ কমেছে ২ দশমিক ৭ শতাংশ, যা বছরের সবচেয়ে বড় দৈনিক দরপতন। অপর মার্কিন শেয়ারবাজার সূচক নাসডাক কম্পোজিট হ্রাস পেয়েছে ৪ শতাংশ, যা ২০২২ সালের সেপ্টেম্বরের পর একদিনে সবচেয়ে বড় পতন।

গত ফেব্রুয়ারি মাসে এসঅ্যান্ডপি-৫০০ শেয়ারদর ছিল রেকর্ড উচ্চতায়। গত সোমবার সেই তুলনায় ৮ দশমিক ৬ শতাংশ কম লেনদেন নিয়ে দিন শেষ হয়। যার ফলে বাজার থেকে বের হয়ে গেছে ৪ ট্রিলিয়ন ডলারেরও বেশি। অন্যদিকে, প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারবাজার নাসডাকও গত বৃহস্পতিবার সাম্প্রতিক সময়ে দরের বৃদ্ধির রেকর্ড করেছিল। কিন্তু গতকাল সোমবার গত ডিসেম্বরের রেকর্ড উচ্চতার তুলনায় ১০ শতাংশের বেশি হ্রাস পেয়েছে।

বিশ্লেষকেরা বলেন, ট্রাম্প প্রশাসনের একের পর এক নতুন নীতির কারণে ব্যবসা, ভোক্তা এবং বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা বেড়েছে। বিশেষ করে, কানাডা, মেক্সিকো ও চীনের মতো প্রধান বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে পাল্টাপাল্টি শুল্ক আরোপের কারণে তৈরি হয়েছে এই অনিশ্চয়তা।

‘বিনিয়োগকারীদের চিন্তায় বড় ধরনের পরিবর্তন এসেছে। তারই প্রতিফলন আমরা শেয়ারবাজারে দেখতে পাচ্ছি।’

শুধু মার্কিন বাজারই নয়, এশিয়ার শেয়ারবাজারেও ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের প্রভাব পড়েছে। আজ মঙ্গলবারের প্রাথমিক লেনদেনে জাপানের নিক্কেই-২২৫ সূচক ২ দশমিক ৩ দশমিক কমে গেছে, দক্ষিণ কোরিয়ার কসপি ২ শতাংশ হ্রাস পেয়েছে এবং হংকংয়ের হ্যাং সেন্ড ইনডেক্স নেমেছে ১ দশমিক ৫ শতাংশ।

এইদিকে, বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের কোম্পানি টেসলার শেয়ারের দরপতন হয়েছে ১৫ দশমিক ৪ শতাংশ। এআই চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার দরপতন হয়েছে ৫ শতাংশ। দরপতন হয়েছে মেটা, অ্যামাজন এবং অ্যালফাবেটের মতো বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানেরও।

ট্রাম্প বলেন, ‘আমি আগেভাগেই এ ধরনের ইস্যুতে ভবিষ্যদ্বাণী করা অপছন্দ করি। আমরা একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি। যুক্তরাষ্ট্রে নিজেদের সম্পদ ফিরিয়ে আনছি এবং এটা অনেক বড় একটি বিষয়।’

আর এই বক্তব্যের পরই অস্থির হয়ে পড়ে শেয়ারবাজার। অস্ট্রেলিয়াভিত্তিক বৈশ্বিক আর্থিক পরিষেবা সংস্থা কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ‘শুল্ক নীতি নিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত রাজনৈতিক নেতাদের তো অনিশ্চয়তায় রাখছেই, অনিশ্চয়তায় তৈরি করছে বিনিয়োগকারীদের মধ্যেও। আর সেখানেই মূল সমস্যাটা হচ্ছে। এ কারণেই শেয়ারবাজারের এই পরিস্থিতি।’

তিনি আরও বলেন, ‘মন্দা নিয়ে এখনই আলোচনা করা খুব তাড়াতাড়ি মনে হলেও, বিনিয়োগকারীদের জন্য তা জরুরি।’

আরেকদিকে, হোয়াইট হাউসের এক কর্মকর্তা গতকাল সোমবার সাংবাদিকদের বলেন, ‘আমরা শেয়ারবাজারের চাঙা মনোভাব ও ব্যবসায়িক নেতাদের বাস্তব পরিস্থিতির মধ্যে স্পষ্ট পার্থক্য দেখতে পাচ্ছি। দীর্ঘ মেয়াদে অর্থনীতির ভবিষ্যতের ক্ষেত্রে পরের বিষয়টি স্পষ্টতই বেশি গুরুত্বপূর্ণ।’

পরে এক পৃথক বিবৃতিতে, হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই জানান যে- বিনিয়োগকারীরা ট্রাম্পের নীতিগুলোর প্রতি সাড়া দিয়েছেন এবং ‘ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতি’ দিয়েছেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত