আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

কানাডায় নির্বাচনে ট্রাম্পবিরোধী মার্ক কার্নির দলের জয়

কানাডায় নির্বাচনে ট্রাম্পবিরোধী মার্ক কার্নির দলের জয়

কানাডার সাধারণ নির্বাচনে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নি নেতৃত্বাধীন দল লিবারেল পার্টি জয়লাভ করেছে। কিন্তু কার্নির দল ৩৪৩ আসনের হাউস অব কমন্সে সংখ্যাগরিষ্ঠতা পাবে কিনা, তা এখনো নিশ্চিত নয় বলে আজ মঙ্গলবার বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়। 

কানাডার পাবলিক সম্প্রচারমাধ্যম সিবিসি তাদের সর্বশেষ প্রাথমিক ফলাফলে জানায়, লিবারেল পার্টি এখন পর্যন্ত ১৬৩টি আসনে জয় পেয়েছে। নিকট প্রতিদ্বন্দ্বী দল কনজারভেটিভ পেয়েছে ১৪৯ আসন। এ ছাড়া ব্লক কুইবেকোইস ২৩টি, নিউ ডেমোক্র্যাট পার্টি ৭টি এবং গ্রিন পার্টি ১টি আসন পেয়েছে। 

সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করতে দেশটির যেকোনও দলকে ১৭২টি আসনে জয় পেতে হবে। বিবিসি বলে, লিবারেল পার্টি সংখ্যাগরিষ্ঠ আসন না পেলেও মার্ক কার্নিই যে প্রধানমন্ত্রী থাকবেন, তা অনেকটা নিশ্চিত। 

এইদিকে এরই মধ্যে লিবারেল পার্টির অফিসে সমর্থকরা উল্লাস শুরু করেছেন। কিন্তু দল সংখ্যাগরিষ্ঠ আসন পাবে কিনা- এর জন্য সমর্থকরা অধীরে অপেক্ষা করছেন। ধারণা করা হচ্ছে, শিগগিরই মার্ক কার্নি সমর্থকদের উদ্দেশে ভাষণ দেবেন। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ও কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার ক্রমাগত হুমকির মধ্যে দেশটিতে গতকাল এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মার্ক কার্নি তার নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের এসব হুমকির ক্রমাগত বিরোধিতা করে আসছিলেন। 

তিনি গত ২৪ এপ্রিল বলেন, এটা কানাডা এবং আমরাই এখানে সিদ্ধান্ত নেবো কী ঘটবে। ট্রাম্পের এসব হুমকির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তিনি সবাইকে এক হতে এবং ভোট দেওয়ার আহ্বান জানান। 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত