আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

ভারত-পাকিস্তান এর উত্তেজনা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক আজ

ভারত-পাকিস্তান এর উত্তেজনা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক আজ

কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এই পরিস্থিতি সামরিক সংঘাতে রূপ নিতে পারে— এমন আশঙ্কার মধ্যেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদ রুদ্ধদ্বার বৈঠকে বসছে।

আজ সোমবার এ বৈঠক অনুষ্ঠিত হবে। পেহেলগামের হামলা পরবর্তী পরিস্থিতি ও ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্ত আলোচ্য বিষয়ে থাকবে বলে জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের অনুরোধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৈঠকটি আহ্বান করছে। এতে পেহেলগাম হামলার পর ভারতের প্রতিক্রিয়া এবং সিন্ধু পানি চুক্তি স্থগিতের মতো একতরফা সিদ্ধান্ত নিয়ে আলোচনা হবে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে তারা আঞ্চলিক পরিস্থিতি এবং ভারতের সাম্প্রতিক পদক্ষেপগুলো তুলে ধরবে। ইসলামাবাদ বলছে, এই কূটনৈতিক প্রচেষ্টা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সঠিক চিত্র উপস্থাপনের একটি অংশ।

উল্লেখ্য যে, গত ২২ এপ্রিল পেহেলগামে হামলার পর ভারত পাকিস্তানকে দায়ী করে সীমান্তবর্তী আতারি-ওয়াঘা পথ বন্ধ করে দেয় এবং ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি স্থগিত করে। জবাবে পাকিস্তান ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধের পাশাপাশি নিজেদের আকাশসীমা ভারতীয় বিমানের জন্য নিষিদ্ধ ঘোষণা করে।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, যখন গত শনিবার পাকিস্তান ‘আবদালি’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করে। দেশটি জানায়, এটি ‘সিন্ধু মহড়া’র অংশ। ভারতের কর্মকর্তারা একে সরাসরি উসকানি বলে মন্তব্য করেছেন। ৪৫০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র নিয়ে আন্তর্জাতিক উদ্বেগও বাড়ছে।

এই প্রেক্ষাপটে রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। রাশিয়া জানিয়েছে, উভয় দেশের সম্মতি পেলে তারা মধ্যস্থতার জন্য প্রস্তুত রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিক সম্পর্কের অবনতি, সীমান্ত সংঘর্ষ এবং পারস্পরিক নিষেধাজ্ঞা দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। ফলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আজকের বৈঠকে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়, সেদিকে তাকিয়ে রয়েছে বিশ্ব সম্প্রদায়।

উল্লেখ্য, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশ— যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন ও ফ্রান্স। এছাড়া এই পরিষদের ১০টি অস্থায়ী সদস্য হলো— আলজেরিয়া, ডেনমার্ক, গায়ানা, গ্রিস, গ্রিস, পাকিস্তান, পানামা, দক্ষিণ কোরিয়া, সিয়েরা লিওন, স্লোভেনিয়া ও সোমালিয়া। চলতি মে মাসে নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করছে গ্রিস।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত