আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

মিয়ানমার সেনাদের হুমকি, নো ম্যানস ল্যান্ড ছাড়ছে রোহিঙ্গারা

মিয়ানমার সেনাদের হুমকি, নো ম্যানস ল্যান্ড ছাড়ছে রোহিঙ্গারা

বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তের মধ্যবর্তী নো ম্যানস ল্যান্ডে শিবির করে থাকা রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করেছে। মিয়ানমারের সেনাদের হুমকির পরিপ্রেক্ষিতে তারা বাংলাদেশে প্রবেশ করেছে বলে বুধবার জানিয়েছে রোহিঙ্গা নেতারা।

গত বছরের আগস্টে রাখাইনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনারা হত্যা-ধর্ষণ-নির্যাতন শুরু করে। সেনাদের হাত থেকে বাঁচতে এ পর্যন্ত প্রায় সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। আর দুই দেশের সীমান্তের মধ্যবর্তী নো ম্যানস ল্যান্ডে অস্থায়ী তাবু করে বাস করছে প্রায় ছয় হাজার রোহিঙ্গা।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে নো ম্যানসল্যান্ডে থাকা অস্থায়ী তাবুগুলো থেকে মাত্র কয়েক গজ দূরে কাঁটাতারের বেড়াও অপর পাড়ে দাঁড়িয়ে মিয়ানমারের সেনারা রোহিঙ্গাদের হুমকি দিচ্ছিল। তারা ওই এলাকা ছেড়ে যাওয়ার জন্য মাইকে ক্রমাগত হুঁশিয়ারি দিচ্ছিল।

রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ জানান, সেনাদের এই বার্তায় শিবিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, ‘আমরা এখন শান্তির সঙ্গে একটু ঘুমাতেও পারছি না। শিবিরের অনেক রোহিঙ্গা এখন পালিয়ে বাংলাদেশে প্রবেশ করতে চাইছে। ইতিমধ্যে বাংলাদেশে ১৫০টি পরিবার প্রবেশ করেছে। কারণ জোর করে তাদের রাখাইনে ফেরত পাঠানো হতে পারে বলে তারা আতংক বোধ করছিল।’

সীমান্তে থাকা বর্ডার গার্ড বাংলাদেশের এক কর্মকর্তা জানিয়েছেন, মিয়ানমারের সেনারা প্রতিদিন কমপক্ষে ১০ থেকে ১৫ বার মাইকে রোহিঙ্গাদের ওই এলাকা ছাড়ার ঘোষণা দিচ্ছে। ওই ঘোষণায় বলা হচ্ছে, যে জমিতে তারা আছে এটা তাদের নয়, এলাকা না ছাড়লে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত