আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

যে ১০টি জিনিস কখনোই রাখবেন না বাথরুমে

যে ১০টি জিনিস কখনোই রাখবেন না বাথরুমে

ঘরের মাঝে থেকেও বাথরুমের পরিবেশটা আলাদা। একটু বেশি আর্দ্র এবং একটু বেশি জীবাণু থাকে বাথরুমে, যতবারই পরিষ্কার করা হোক না কেন। বাথরুমে এমন অনেক কিছুই রাখা হয় যা গোসলের জন্য বা সৌন্দর্যচর্চায় দরকারি হলেও আসলে বাথরুমের বাইরে রাখা দরকার।  বাথরুমে রাখা হলে এসব জিনিসের কার্যকারিতা কমে যায় এমনকি দ্রুত নষ্টও হয়ে যায়।  এ জিনিসগুলো আপনার বাথরুমে থাকলে অতি সত্ত্বর বের করে ফেলুন-

১) ওষুধ
ওষুধ সবসময় ঠাণ্ডা জায়গায় রাখতে হয়। ঘরের কোনো অন্ধকার এবং শুকনো ড্রয়ারে বা আলমারিতে তা রাখতে পারেন। কিন্তু বাথরুমে নয়। বাথরুমে তাপ এবং আর্দ্রতা দুটোই বেশি হয় যার ফলে ওষুধ দ্রুত নষ্ট হয়ে যেতে পারে।

২) তোয়ালে
বাথরুমে আর্দ্রতা বেশি থাকায় সেখানে খুব বেশি জীবাণু ছড়ায়। এ কারণে তোয়ালেতেও ফাঙ্গাস বংশবিস্তার করতে পারে।  গোসলের পর তোয়ালে বারান্দায় বা ফ্যানের নিচে মেলে শুকিয়ে নিন। অতিরিক্ত তোয়ালে আলমারিতে রাখুন।

৩) বই
টয়লেটে সময় বেশি লাগে বলে অনেকেই এই সময়টায় বই পড়েন এবং টয়লেটে দিয়েকটা পেপারব্যাক রাখেন। কিন্তু তা করলে বইগুলো নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি।
অনেকেই গোসলের সময়ে ইয়ারিং, আংটি বা চেইন বাথরুমে খুলে রাখেন। ছবি: সংগৃহীত

৪) গহনা
বাইরে থেকে ফিরে অনেকেই গোসলের সময়ে ইয়ারিং, আংটি বা চেইন বাথরুমে খুলে রাখেন।  কিন্তু বাথরুমের বাইরে জুয়েলারি বক্সে গহনা রাখাই ভালো। কারণ বাথরুমে পানি ও আর্দ্রতার সংস্পর্শে খুব দ্রুত গহনায় মরিচা ধরে যেতে পারে।

৫) টুথব্রাশ
আরে, টুথব্রাশ বাথরুমে থাকবে না তো কোথায় থাকবে? সমস্যা হলো, টয়লেট ফ্লাশ করার সময়ে বাতাসে অনেক জীবাণু ছড়িয়ে পড়ে এবং এর অনেকটাই আটকে যায় টুথব্রাশে।  সমস্যাটি এড়াতে ব্যবহারের পর টুথব্রাশ বাইরে রাখুন। অনেকের বাড়িতেই ডাইনিং রুম বা কিচেন লাগোয়া একটা বেসিন থাকে। সেখানে টুথব্রাশ রাখতে পারেন।

৬) মেকআপ

মেকআপের পেছনে প্রচুর খরচ করেন অনেকে। এই মেকআপ বাথরুমে রাখা মানে টাকাগুলো একেবারে পানিতে ফেলা। বাথরুমে রাখলে দ্রুত মেকআপ নষ্ট হয়। এমনকি মেকআপে ছাতা পড়ার কারণে ত্বকেরও ক্ষতি হতে পারে। টুথব্রাশের মতো একইভাবে নোংরা হতে পারে মেকআপ ব্রাশ। এ কারণে মেকআপ কখনোই বাথরুমে রাখবেন না।

৭) পারফিউম
গোসলের পর পারফিউম ব্যবহার করে তারপরেই বাথরুম থেকে বের হন অনেকে। কিন্তু বাথরুমে রাখলে পারফিউমের সুগন্ধ নষ্ট হয়ে যেতে পারে দ্রুত। উত্তাপ এবং সূর্যের আলো থেকে দূরে রাখুন পারফিউম।
বাথরুমের গরম ও আর্দ্রতার কারণে নেইলপলিশ খুব কম সময়ে নষ্ট হয়ে যায়। ছবি: সংগৃহীত

৮) নেইলপলিশ
নেইল পলিশ প্রায় দুই বছর পর্যন্ত ভালো থাকে। কিন্তু বাথরুমের গরম ও আর্দ্রতার কারণে এর আগেই নেইলপলিশ নষ্ট হয়ে যায়, খুব ঘন ও চটচটে হয়ে যায়, সমানভাবে দেওয়া যায় না বা সহজেই ভেঙে চলটা উঠে যায়।

৯) রেজর এবং রেজরের ব্লেড
বাথরুমে রেজর রাখলে আর্দ্রতার কারণে তা ভোঁতা হয়ে যেতে পারে এমনকি মরিচাও পড়তে পারে। রেজর ব্যবহারের পর ভালো করে শুকিয়ে রাখুন। এতে এর আয়ু বাড়বে।

১০) ইলেকট্রনিকস
ওয়াটারপ্রুফ নয় এমন ইলেকট্রনিকস বাথরুমে নেওয়া যাবে না। এমনকি আপনার স্মার্টফোনটিও না।  দামি জিনিসটা খুব সহজেই নষ্ট হয়ে যেতে পারে।

শেয়ার করুন

পাঠকের মতামত