আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

রান্না করা খাবার ফ্রিজে কতদিন রাখা যাবে?

রান্না করা খাবার ফ্রিজে কতদিন রাখা যাবে?

ব্যস্ততার কারণে অনেকেই প্রতিদিন রান্না করতে পারেন না। যার কারণে প্রায় অনেকেই রান্না করে ফ্রিজে রাখেন। যদিও আমাদের দেশের বেশির ভাগ খাবার মসলাদার তাই এগুলো ফ্রিজে রাখা যায়, তারপরও বেশ কিছু খাবার আছে যেগুলো ফ্রিজে বেশিদিন ধরে রাখা উচিত নয়।

ভারতীয় লেখক কৃষ অশোক মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে এসব বিষয় নিয়ে বিভিন্ন পোস্ট দিয়ে থাকেন। তিনি জানিয়েছেন, অনেকেই ধারণা করেন ফ্রিজে খাবার রাখলে খাবারের পুষ্টিমান কমে যায়। কিন্তু তিনি জানান, ফ্রিজে খাবার রাখলে পুষ্টিমান কমে না, বেশিরভাগ সময় খাবারের পুষ্টি কমে যায় রান্না করার সময়ই।

অশোক আরো জানান, তাপের কারণেই খাবারের ভিটামিন নষ্ট হয়ে যায়, ঠান্ডায় হয় না। এমনকী বায়ুরোধী কোনো পাত্রে খাবার রাখলে তা কমপক্ষে ২-৩ দিন পর্যন্ত ভালো থাকে। কোনো কোনো ক্ষেত্রে কিছু খাবার এক সপ্তাহ পর্যন্ত ঠিক থাকে। তিনি জানিয়েছেন, ৬ মাস পর্যন্ত ফ্রিজে খাবার ভালো থাকে। কারণ নিম্ন তাপমাত্রায় জৈবিক ক্রিয়াকলাপ ধীর হয়ে যায়। কিছু ব্যতিক্রম রয়েছে। সাধারণ রান্না করা খাবার যেমন ভাত খুব সহজেই নিম্ন তাপমাত্রায়ও ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে যায়। তাই এ ধরণের খাবার দুই-এক দিনের মধ্যেই খেয়ে নেওয়াই ভালো।

পুষ্টিবিদ এবং নিউট্রেসি লাইফস্টাইলের সিইও ডাঃ রোহিনী প্যাটেলের মতে, পচনশীল খাবার যেমন মাংস, মুরগি, মাছ, দুগ্ধজাত পণ্য এবং ডিম ফ্রিজে কয়েক দিন থেকে এক সপ্তাহ পর্যন্ত রাখা যেতে পারে। কিন্তু অপচনশীল খাবার যেমন রুটি, ফল এবং সবজি দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করা যেতে পারে। ফ্রিজে রাখা অবশিষ্ট খাবারে ৩-৪ পরে ব্যাকটেরিয়া সৃষ্টি হয়। যা খাবারে বিষক্রিয়ার সৃষ্টি করে, এটি ফুড পয়জনিং নামে পরিচিত। ব্যাকটেরিয়া সাধারণত খাবারের স্বাদ, গন্ধ বা চেহারা পরিবর্তন করে না। যার ফলে খাবার নিরাপদ কিনা তা বুঝতে পারা কঠিন হয়। তাই পচনশীল খাবারগুলো বেশিদিন ফ্রিজে না রেখে খাওয়াই ভালো।

কেন ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটে?

আমরা কেউই রান্না করে সঙ্গে সঙ্গে খাবার ফ্রিজে রেখে দেই না। রান্না করার পর খাবার রেখে দেওয়া হয় যাতে এটি ঠান্ডা হয়। এর পরেই খাবার ফ্রিজে রাখা হয়। এ সময়ের মধ্যেই অনুজীব দ্রুত বংশবৃদ্ধি করে ফেলে এবং খাবারকে দূষিত করে তোলে। যেভাবে ব্যাকটেরিয়া রোধ করতে যা করতে পারেন

* খাবার ফ্রিজে সংরক্ষণের আগে সেগুলো একটি বায়ুরোধী পাত্রে রাখুন।

* খাবার উপরের তাকগুলোতে রাখুন। কারণ সেখানে খাবার বেশি বাতাস পায় এবং ঠান্ডা থাকে।

* প্রথমে যে খাবারগুলো রাখা হয়েছে সেগুলো আগে খেয়ে নিন।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত