আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

আদা শুধু খাবারে স্বাদ দেয় না, চুল পড়াও বন্ধ করে!

আদা শুধু খাবারে স্বাদ দেয় না, চুল পড়াও বন্ধ করে!

রান্নার স্বাদ পূর্ণতা পায় না আদা ছাড়া। শুধু আদা খাবারে স্বাদ বৃদ্ধি করে না, স্বাস্থ্যের বিভিন্ন সমস্যা নিরসণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শরীরে প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। পাশাপাশি খুশকি সারাতেও রাখে অবদান। অনেকে খুশকি সমস্যায় ভোগেন। তারা আদার সঠিক ব্যবহার করলে অনেকটাই খুশকি সমস্যা লাঘব হবে। তাই সবার এ সম্পর্কে ধারণা রাখা উচিত।

সাধারণত চুল পড়ে ব্যাকটেরিয়াল প্রতিশোধক কমে গেলে। সে ক্ষেত্রে আদার রসে প্রচুর অ্যান্টিব্যাকটেরিয়াল আছে। শুধু তাই নয়, অ্যান্টিমাইক্রোবিয়ালও আদার রসে পাওয়া যায়। এর ফলে মাথায় ইনফেকশন দূর হয় এবং মাথার ত্বকও সুস্থ রাখে। চুল পড়াও রোধ হয়।

এ ছাড়া আদা অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিসেপটিকের ভূমিকা পালন করে। এর ফলে আদা খুশকি তাড়াতে কার্যকরি ভূমিকা রাখে। এটি মাথার খুলিতে রক্তসঞ্চালনও বাড়ায়। আদার রস মাথার ত্বকে ভালোভাবে লাগাতে হবে। লেবুর রসের সঙ্গেও আদার রস মিশিয়ে লাগালে ভালো উপকার মিলে।

ময়েশ্চারজাতীয় শ্যাম্পুতে এক চামচ আদার রস ভালো করে মিশিয়ে চুলে লাগাতে হবে। কিছুক্ষণ রাখার পর ধুয়ে ফেলতে হবে। এতে শুধু খুশকিই দূর করবে না, পাশাপাশি মাথায় ধুলো-ময়লা থেকেও চুল পরিষ্কার রাখবে।

আদা মিশ্রিত তেল খুশকি দূর করতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। নারিকেল তেলের সঙ্গে আদা মিশিয়ে মাথায় লাগান। এই তেল অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যেতে পারে। নিয়মিত এই তেল ব্যবহার করলে খুশকি থেকে মুক্তি মিলবে।

চালের জলের সঙ্গে আদা মিশিয়ে মাথায় লাগাতে হবে। খুশকির চিকিৎসায় দারুণ কার্যকর এই মিশ্রণ। এই জল দিয়ে মাথা ধুয়ে ফেলতে হবে। এতে চুলের সৌন্দর্য ফিরবে, পাশাপাশি খুশকি সমস্যাও সারবে। হেয়ার মাস্ক চুলে আর্দ্রতা বজায় রাখে এবং চুলকে ক্ষতি হওয়া থেকে বাঁচায়। হেয়ার মাস্কে আদার রস মিশিয়ে মাথায় লাগান। এই মিশ্রণ ভেতর থেকে চুলে পুষ্টি জোগায় এবং খুশকিও সারায়।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত