আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

ঝটপট বানিয়ে ফেলুন চিকেন পপকর্ন

ঝটপট বানিয়ে ফেলুন চিকেন পপকর্ন

ছোট থেকে বয়স্ক সবার কাছেই চিকেন পপকর্ন একটি জনপ্রিয় খাবার। এটি খেতে যেমন স্বাদের তেমনি বানানোও অনেক সহজ। বিকেলের নাশতায় বানাতে পারেন মজার এই খাবারটি।

যেভাবে বানাবেন চিকেন পপকর্ন

উপকরণ: ৪০০-৫০০ গ্রাম মুরগির বুকের অংশ, ১/৪ কাপ কর্নফ্লাওয়ার বা ময়দা, ২ টেবিল চামচ দই ,২ টি ডিমের সাদা অংশ, ২ কাপ ব্রেড ক্রাম, তেল পরিমাণমতো, ১ চা চামচ পেয়াঁজ বাটা, দেড় চা চামচ রসুন বাটা, স্বাদমতো লবণ, ১/২ চা চামচ কালো গোল মরিচের গুঁড়া, ১/২ বা ১ চা চামচ লাল মরিচের গুঁড়া, ১/৪ চা চামচ গরম মসলার গুঁড়া

প্রস্তুত প্রণালি: প্রথমে মুরগির বুকের মাংস নিয়ে ছোট ছোট টুকরা করে কেটে একটি বড় বাটিতে রেখে দিন। এর মধ্যে লবণ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, গোল মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া ও গরম মসলার গুঁড়া দিয়ে মুরগির টুকরোগুলো মাখান। এর সাথে দুই টেবিল চামচ দই দিয়ে ভালো করে মাখিয়ে ৩০ মিনিট ঢেকে ড্রিপ ফ্রিজে রেখে দিন। এবার ফ্রিজ থেকে বের করে ডিমের সাদা অংশ দিয়ে আবারো ভালো করে মেখে ফেলুন। এখন মুরগির মিশ্রণটি ২ ভাগে ভাগ করে ফেলুন। প্রতিটি ভাগে ২ টেবিল চামচ করে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিন। লক্ষ্য রাখতে হবে যাতে কর্নফ্লাওয়ার দলাদলা না হয়ে থাকে। এখন একটি বাটিতে ব্রেড ক্রামস নিয়ে একটা একটা করে মুরগির টুকরোয় মাখিয়ে একটি প্লেট বা ট্রেতে ছড়িয়ে রাখুন।

কড়াইতে তেল হাই হিটে গরম করতে দিন। হালকা ধোঁয়া উঠা শুরু করলে চুলার আচঁ কমিয়ে দিন। এরপর সাবধানে অল্প অল্প করে চিকেন পপকর্নগুলো ভাজতে থাকুন। সোনালী রংয়ের হলে নামিয়ে ফেলুন। এখন আপনি আপনার পছন্দমতো সস, মেয়োনিজ বা চাটনি দিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন পপকর্ন।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত