আপডেট :

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

        ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করলেন আইসিই কর্মকর্তা

        প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান!

শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান!

শীত আসতে শুরু করেছে। আকাশ বেশ মেঘলা হতে শুরু করেছে। ওদিকে দূরে কুয়াশার আস্তর চোখে পড়বেই। এমন সময়ে ঘরে বাচ্চারা ঠান্ডা সর্দিতে ভুগতে শুরু করে। ঋতুবদল আমাদের দেহে ব্যাপক প্রভাব রাখে। পুরো শীতজুড়ে বাচ্চাকে ভুগতে হয়। এমন কিছু হলে আপনার শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর দিকে মনোযোগ দিতে হবে।

ছোটবেলা থেকেই শিশুদের কিছু নিয়মিত অভ্যেস গড়ে তুলতে হবে। এতে করে তাদের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়বে৷ কিন্তু সেটা কেমন? আসুন জেনে নেওয়া যাক।

শিশুদের শাক সবজি খাওয়ার অভ্যাস করান। বাড়িতে ভালো করে ধুয়ে এবং নিয়ম মেনে রান্না করুন। এতে শিশুদের দেহে খনিজ পদার্থ ও প্রাকৃতিক উপাদান প্রবেশ করতে পারে।

শিশুদের সবসময় পরিচ্ছন্ন থাকতে শেখান। বিশেষত খাবার আগে ও পরে হাত ধোয়া এবং নিজেকে পরিচ্ছন্ন রাখার ব্যাপারে উৎসাহিত করুন।

সারাদিনে বিভিন্ন সময়ে পানি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। প্রয়োজনে ওদের জন্যে একটি আকর্ষণীয় ওয়াটার বোতল জোগাড় করুন। সেটি অন্তত পানি খাওয়ার ক্ষেত্রে তাদের মনোযোগ ধরে রাখতে পারবে।

রোজ নিয়ম করে ঘুমোতে পাঠান এবং নিয়ম করে ঘুম থেকে জাগান। অন্তত আট ঘণ্টার ঘুম নিশ্চিত করুন। এতে তাদের শরীরে বিপাক প্রক্রিয়া ঠিক থাকবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত