আপডেট :

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

লন্ডনে শীর্ষ প্রভাবশালীদের তালিকায় চার বাংলাদেশি

লন্ডনে শীর্ষ প্রভাবশালীদের তালিকায় চার বাংলাদেশি

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি ও বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক, বেথনালগ্রিন ও বো আসনের এমপি রুশনারা আলী, প্রখ্যাত বাংলাদেশি-ব্রিটিশ নৃত্যশিল্পী আকরাম খান এবং মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের সেক্রেটারি জেনারেল হারুন খানের নাম যোগ হলো লন্ডনের প্রভাবশালীদের তালিকায়।

লন্ডনের জনপ্রিয় পত্রিকা ইভিনিং স্ট্যান্ডার্ড প্রতিবছর এই প্রভাবশালী ব্যক্তিত্বদের তালিকা প্রস্তুত করে।

এ বছর পত্রিকাটি মোট ৩২টি ক্যাটাগরিতে লন্ডনের মোট এক হাজার প্রভাবশালী ব্যক্তিত্বকে নির্বাচিত করেছে। প্রিন্স চার্লসের উপস্থিতিতে লন্ডনের স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় তালিকাটি প্রকাশিত হয়।

এ তালিকায় রাজনীতিভিত্তিক ওয়েস্টমিনিস্টার ক্যাটাগরিতে স্থান পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক এবং বেথনালগ্রিন ও বো আসনের এমপি রুশনারা আলী। আর নৃত্য ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন আকরাম খান।

এ ছাড়াও ফেইথ লিডার ক্যাটাগরিতে মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের সেক্রেটারি জেনারেল হারুন খানের নাম এসেছে।

শহরের সায়েন্স মিউজিয়ামে অনুষ্ঠিত জমকালো ওই অনুষ্ঠানে ‘দ্য প্রোগ্রেস ওয়ান থাউজেন্ড’ শিরোনামে দশমবারের মতো লন্ডনের হাজার প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করে পত্রিকাটি।

এ বছর তালিকার শীর্ষে ছিলেন লন্ডনের মেয়র সাদিক খান। তাকে লন্ডনার অব দ্য ইয়ার হিসেবে স্বীকৃতি দেয়া হয়।

এ ছাড়াও ওই তালিকায় আছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী থেরেসা মে, পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনের মতো ব্যক্তিত্ব।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত