আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

নির্বাচনের জন্য প্রবাসীদের সমর্থন চাইলেন টিউলিপ

নির্বাচনের জন্য প্রবাসীদের সমর্থন চাইলেন টিউলিপ

রোববার পূর্ব লন্ডনের একটি মিলনায়তনে এক ভোজসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে বলেন, “আপনারা সারা জীবন আমাদের সমর্থন করেছেন। মা, বাবা, নানা সবাইকে সাহায্য করেছেন। এখন আমি আপনাদের সাপোর্ট চাই।”

নির্বাচনী তহবিল সংগ্রহের জন্য লেবার পার্টির পক্ষ থেকে আয়োজিত এই ভোজসভায় উপস্থিত ছিলেন প্রায় পাঁচশ বাঙালি।

বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম ব্রিটিশ এমপি রুশনারা আলী এবং টিউলিপের স্বামী ক্রিস্টিয়ান পার্সিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনের প্রার্থী টিউলিপ বলেন, “ব্রিটেনে আমরা আবার লেবার পার্টিকে ক্ষমতায় দেখতে চাই। আর কোয়ালিশন নয়, টোরিদের শাসন নয়, আমরা এড মিলিব্যান্ডকে প্রধানমন্ত্রী বানাতে চাই।”

শফিক সিদ্দিক ও শেখ রেহানার মেয়ে টিউলিপ ইউনিভার্সিটি কলেজ অব লন্ডন থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। ২০১০ সালের নির্বাচনে মিলিব্যান্ডের পক্ষে কাজ করেন তিনি।

হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনের বর্তমান এমপি লেবার পার্টির গ্লেন্ডা জ্যাকসন। এক সময়ের খ্যাতিমান এই অভিনেত্রী বয়সের কারণে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ায় পর নতুন প্রার্থী হিসাবে টিউলিপকে বেছে নেয় যুক্তরাজ্যের বর্তমান বিরোধী দল।

অনুষ্ঠানে টিউলিপ নিজেকে উল্লেখ করেন একজন অভিবাসীর সন্তান হিসেবে। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা ও অভিবাসনসহ বিভিন্ন বিষয়ে লেবার পার্টির অঙ্গীকারের কথা তুলে ধরে নিজের আসনের বাঙালি বাসিন্দাদের তিনি ভোটার তালিকভুক্ত হওয়ার আহ্বান জানান।

গণমাধ্যমকে  তিনি বলেন, “আমি আশাবাদী, তবে আত্মতুষ্ট নই।”

আগামী বছর ৭ মে হাউজ অফ কমন্সের এই নির্বাচনে টিউলিপের প্রতিদ্বন্দ্বী টোরি দলের সায়মন মার্কাস। ২০১০ সালে অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচনে হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে ভোটার ছিলেন ৭৮ হাজার ৫৫২ জন, যার মধ্যে বাঙালি ভোটারের সংখ্যা প্রায় দুই হাজার বলে লেবার পার্টির তথ্য।

ভোজসভার পর বাংলাদেশ ক্রিকেট দলের স্বাক্ষরিত একটি ব্যাট নিলামে বিক্রি হয়। তিন হাজার পাউন্ডে ব্যাটটি কেনেন প্রবাসী বাংলাদেশি খন্দকার মাশরুর হোসেন। লেবার পার্টির তহবিল সংগ্রহের জন্য ব্যাটটি দান করেছেন স্থানীয় ব্যবসায়ী মৃদুল কান্তি দাস।

রুশনারা আলী বলেন, টিউলিপ কঠোর পরিশ্রমী ও বিনয়ী। লেবার পার্টি সরকার গঠন করলে টিউলিপকে মন্ত্রিসভায় দেখার প্রত্যাশার কথাও তিনি জানান।

শেয়ার করুন

পাঠকের মতামত