আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

লস এঞ্জেলেসের ভাবীদের বৈশাখী উৎসব

লস এঞ্জেলেসের ভাবীদের বৈশাখী উৎসব

মহা ধুমধামে বাংলাদেশে পালিত হল পহেলা বৈশাখ। প্রবাসীরা কেন পিছিয়ে থাকবে ? তাই তো  গত ১৮ই এপ্রিল ২০১৫ তারিখ শনিবারে এলমন্টে স্থানীয় ব্যবসায়ি জনাব সেলিম চৌধুরীর বাসস্থানে কমিউনিটির কিছু উদ্যমী ভাবীদের উদ্যোগে আয়োজিত হয়েগেলো বৈশাখী উৎসব। দুপুর ২টা থেকে রাত ০৮টা পর্যন্ত এ অনুষ্ঠান হয়।  “এসো হে বৈশাখ” গানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শুরুর দিকে মেজর সাইফ কুতুবী  বৈশাখী উৎসব পালনের উপর একটি প্রবন্ধ উপস্থাপন করেন।  এ উপলক্ষে এলাকা টা সেজেছিল অপরূপ সাঁজে। গ্রামবাংলার যত ঐতিহ্য আছে অধিকাংশ উপকরনই সেখানে উপস্থিত ছিল। বলতে গেলে এক অন্যরকম আয়োজন।



অনুষ্ঠানের প্রবেশের গেট মনোরম ভাবে সাজানো হয় গ্রামের চাল ঝাড়ার কুলা দিয়ে। পথ জুড়ে আঁকানো হয় বাহারি আলপনা। অনুষ্ঠানের ভিতরে ছিল আরও চমক।  উক্ত বৈশাখী উৎসবে আয়োজক ভাবীরা দেশীয় ২০ থেকে ২৫ ধরনের পিঠাপুলি ও ভর্তা পরিবেশন করেন। সাথে ছিল আরও অনেক আয়োজন। অনুষ্ঠানস্থলটিকে উপস্থাপন করা হয় বাংলাদেশের একটি গেরস্থ বাড়ি হিসেবে। গ্রামীণ বাড়িতে যা যা থাকে তার সব ছিল সেখানে। সেখানে ছিল কুটির ঘর, ঢেঁকী , পুকুর, গরু, ছাগল, হাঁস, মুরগী দিয়ে সাজানো গ্রাম্য পরিবেশ। বাচ্চাদের জন্য ছিল দোলনার বাবস্থা। অবাক করার মত একটি জিনিস সেখানে ছিল , তা হল “পালকী” । সে পালকীতে করে বর কনে সাজিয়ে বিয়ের শোভাযাত্রা আয়োজন করা হয়। গায় সবাই বিয়ের গান। সে এক অন্যরকম পরিবেশ।


এ অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা গান, কবিতা, নাচ সহ বিভিন্ন সাংস্কৃতিক আইটেম পরিবেশনা করেন।বাশি পুতুল,বাতাশা,একতারা , নৌকা কি নেই ? সব ঐতিহ্যবাহী বাঙ্গালী সামগ্রী আনা হয় সেখানে। পাওয়া যায় ঝাল মুড়ি ।



অনুষ্ঠানে অংশগ্রহনকারী নারীরা সেজেছিল বাঙ্গালী পোশাকে।  আর পুরুষরা সাঁজেন কৃষক। অনেকে লুঙ্গি-গামছা ও পাঞ্জাবী পরিধান করেন। কেউ কেউ মাথায় কৃষকের মত মাথাল পরেন মাথায় । অনুষ্ঠানটি দেখার জন্য প্রচুর লোক সমাগম হয়। সেই সাথে বেশ কিছু বিদেশী অতিথিও ছিলেন ।সবাই অনুষ্ঠানটি খুব উপভোগ করেন । শেষের দিকে রাফেল ড্র অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন বিশিষ্ট বাবসায়ি ও ঢাকা হোমস এর কর্ণধার জনাব বেলায়েত হোসেন । তিনি এমন একটি সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানান। স্টেজে ভাবীদের দের দেকে সম্মান জানানো হয়। সব মিলিয়ে এটা ছিল এক খন্ড বাংলাদেশ উপভোগ করার মত আনন্দ। 







শেয়ার করুন

পাঠকের মতামত