আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

করোনার বিরুদ্ধে জিততে চলেছে ক্যালিফোর্নিয়া

করোনার বিরুদ্ধে জিততে চলেছে ক্যালিফোর্নিয়া

সংগৃহীত ছবি



গত তিন মাস যাবত ক্যালিফোর্নিয়া করোনাভাইরাসের বিরুদ্ধে লড়ে যাচ্ছে। করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩,৪০০ তে। তারপরও সংক্রমণের হার বিবেচনা করলে দেখা যায় করোনার বিরুদ্ধে জিততে চলেছে ক্যালিফোর্নিয়া।

করোনায় মৃত্যু কমিয়ে আনা এখন বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিলেও বেশ কিছু উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায় পরিস্থিতির উন্নতি হচ্ছে। এমনকি স্বাস্থ্য কর্মকর্তারাও অর্থনীতি পুনরায় সচলে সবুজ সংকেত দিচ্ছেন। 

গত সপ্তাহে রাজ্যে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ায় ১২ হাজার ২২৯ জনে, যা পূর্ববর্তী সপ্তাহে ছিল ১৩ হাজার ৪১ জন। পরীক্ষার সংখ্যা তুলনামূলক বাড়ানোয় এটিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এছাড়া হাসপাতালে ভর্তির সংখ্যাও  ছয় সপ্তাহ আগে ছিল শীর্ষে। যা শতকরা ১৫ ভাগ কমে এসেছে।

এদিকে কাউন্টিগুলোতে জীবনযাত্রা ও অর্থনীতি পুনরায় সচল করতে সোমবার নতুন নিয়মের কথা জানিয়েছেন গভর্নর গেভিন নিউসাম। যেমন গত ১৪ দিনে প্রতি এক লাখে ২৫ জনের কম বাসিন্দা করোনায় আক্রান্ত হলে বিস্তৃত পরিসরে ব্যবসা চালু করতে পারবে কাউন্টিগুলো।  

এ হিসেবে কন্ট্রা কস্তা, মনিটিরি, নাপা, সান জোয়াকিন, সান লুইস অবিশপ, সান্তা ক্লেরা, ইয়োলো কাউন্টি বড় পরিসরে লকডাউন শিথিলের শর্ত পেরিয়ে গেছে। তারা পরবর্তী ধাপের ব্যবসা কার্যক্রম পুরোদমে অর্থাৎ রেস্টুরেন্ট ও শপিংমল  চালু করতে পারবে।

মঙ্গলবার নাপা কাউন্টি জানিয়েছে, তারা রেস্টুরেন্টগুলোতে ডাইনিং চালুর অনুমতি পেয়েছে রাজ্যের কাছ থেকে। তবে নেইল সেলুন, পর্যটন এখনো বন্ধ থাকছে।

সান ফ্রান্সিসকোর স্বাস্থ্য পরিচালক ডক্টর গ্র্যান্ট কলফ্যাক্স বলেন, চমৎকার ব্যাপারটি হচ্ছে আক্রান্তের রেখাচিত্র শুধু সমানই রইছে না বরং হসপিটালে আক্রান্তের হিসেবে তা কমছেও। যা আশার মতোই বিষয়।


/এলএ বাংলা টাইমস/এন/এইচ



শেয়ার করুন

পাঠকের মতামত