আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেস কাউন্টির কিছু জেলে করোনা আক্রান্ত ৪০ শতাংশ

লস এঞ্জেলেস কাউন্টির কিছু জেলে করোনা আক্রান্ত ৪০ শতাংশ

সংগৃহীত ছবি



করোনাভাইরাস সংক্রমণ মারাত্মক হওয়ায় লস এঞ্জেলেস কাউন্টির জেলগুলোতে পুরোদমে ভাইরাস শনাক্তের চিন্তাভাবনা চলছে। কোথাও কোথাও জেলের কয়েদিদের শতকরা ৬০ ভাগের আক্রান্তের হদিস মিলেছে।


কেসটিকের নর্থ কাউন্টি কারেকশনাল ফ্যাসিলিটিতে ৬০০ কারাবন্দি রয়েছেন। তাদের মধ্যে শতকরা ৪০ জন করোনা টেস্টে পজিটিভ শনাক্ত হয়েছেন। তবে অনেকেরই লক্ষ্মণ প্রকাশ পায়নি। হার্ড ইমিউনিটি প্রভাব ফেলতে শুরু করেছে এমনটাই সংবাদ সম্মেলনে বুধবার জানিয়েছেন শেরিফ অ্যালেক্স ভ্যালিউনেভা।

এই পুলিশ কর্মকর্তার মতে করোনা উপসর্গের সংখ্যা কমে যাওয়ায় জেলগুলোর পরিস্থিতি আগের চেয়ে ভালো। তিনি বলেন, এক সপ্তাহ পূর্বে আমরা ঠিক বিপরীত অবস্থানে ছিলাম। 

তবে হার্ড ইমিউনিটির বিপক্ষেও বলছেন কেউ কেউ। রিফর্ম এলএ জেল’স এর ফাউন্ডার ও চেয়ারওম্যান প্যাট্রিসি কুলারস। তিনি বন্দিদের স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে মহামারির শুরু থেকে সোচ্চার ছিলেন ও কাজ করেছেন। প্যাট্রিসি বলেন হার্ড ইমিউনিটির চিন্তাভাবনা ‘মূর্খের মতো’ ও ‘ঝুঁকিপূর্ণ’।

হার্ড ইমিউনিটি কীভাবে অর্জিত হতে পারে তা নিয়ে রয়েছে বিতর্ক। লস আলমস ন্যাশনাল ল্যাবরেটরি এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে। রিপোর্টে বলা হয়, যদি করোনা আক্রান্ত একজন ছয়জনকে ভাইরাসটি সংক্রমিত করে থাকে। তবে হার্ড ইমিউনিটি গড়ে উঠার শতকরা ৮২ ভাগ সম্ভাবনা রয়েছে। জেলেখানাগুলো তুলনামূলক দ্রুত সংক্রমণ ছড়ায়।

ক্যালিফোর্নিয়ার লমপোক ও টার্মিনাল আইল্যান্ড প্রিজনে এ পর্যন্ত ১৮০০ বন্দি করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ১০ জন। লস এঞ্জেলেস কাউন্টির জেলগুলোতে ১ হাজারের বেশি করোনা সংক্রমিত হয়েছেন। এদের মধ্যে রয়েছেন ২৫০ জনের মতো  শেরিফ বিভাগে নিয়োজিতরা। মারা গেছেন একজন নার্সও।

জেলগুলোর মোট বন্দির ৫ হাজার ১ শ জন রয়েছেন কোয়ারেন্টাইনে। যা মোট জনসংখ্যার ৪০ ভাগ। এছাড়া যেহেতু অনেকেরই করোনা লক্ষণ প্রকাশ পাচ্ছে না। তাই মোট সংক্রমিত বন্দির সংখ্যা নিশ্চিত করেই বলা যাচ্ছে না। 

/এলএ বাংলা টাইমস/এন/এইচ



শেয়ার করুন

পাঠকের মতামত