আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসের রেস্টুরেন্টগুলোতে বড় পরিসরে ব্যবসার অনুমতি

লস এঞ্জেলেসের রেস্টুরেন্টগুলোতে বড় পরিসরে ব্যবসার অনুমতি

সংগৃহীত ছবি


করোনা মহামারি সংকট ধীরে ধীরে কাটিয়ে উঠতে শুরু করেছে ক্যালিফোর্নিয়া। অন্যান্য কাউন্টিগুলো বিস্তৃত পরিসরে ব্যবসা-বাণিজ্য শুরু করলেও পিছিয়ে ছিল লস এঞ্জেলেস কাউন্টি। তবে এবার সেখানে দ্বিতীয় ধাপে জীবনযাত্রা শুরু করতে অনুমতি দেওয়া হয়েছে।


এবার লস এঞ্জেলেস কাউন্টির রেস্টুরেন্ট ও বারগুলো টেক আউটের পাশাপাশি খাবার পরিবেশনেরও সুযোগ পাবে। তবে এক্ষেত্রে সামাজিক দূরত্ব ও যথাযথ সতর্কতা বজায় রাখতে হবে। গভর্নর গেভিন নিউসাম ইতোমধ্যে এই সংক্রান্ত নির্দেশনা জারি করেছেন। যা অন্য কাউন্টিগুলো মেনে চলছে।

এর আগে বুধবার লস এঞ্জেলেস কাউন্টি রাজ্যের কাছে আবেদন জানায়, শর্ত-পূরণ করায় সেখানে ধীরে ধীরে বড় পরিসরে অর্থনৈতিক কর্মকাণ্ড চালু করা উচিত। কাউন্টি সুপারভাইজার ক্যাথরিন বার্জার এক বিবৃতিতে বলেন, স্থানীয় তথ্য যাচাই করে দেখা যায় আমরা করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। আমরা সামনের ধাপগুলোর জন্য প্রস্তুত। এরপরই লস এঞ্জেলেস কাউন্টি দ্বিতীয় ধাপে সচলের সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া সেলুন ও বারবার-শপগুলোও খুলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। একেবারে প্রাথমিকভাবে যেসব রেস্টুরেন্ট বড় পরিসরে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলোর একটি তালিকাও জানিয়েছে লস এঞ্জেলেস কাউন্টি কর্তৃপক্ষ।

নতুন আরোপিত নিয়ম অনুসারে রেস্টুরেন্টের কর্মচারি ও গ্রাহক উভয়ের স্বাস্থ্য সতর্কতা বজায় রাখা হবে প্রধান চ্যালেঞ্জ। এ জন্য টেবিলগুলোকে অন্তত ৬ ফুট দূরত্ব রেখে সাজাতে হবে। ফেসমাস্ক ব্যবহার ও উন্মুক্তস্থানে বসা উৎসাহিত করতে হবে। রেস্টেুরেন্টে ব্যবহৃত জিনিসগুলো যাতে যথাযথ স্থানে রাখা হয় তা নিশ্চিত করতে হবে।
 
করোনাভাইরাসে ক্যালিফোর্নিয়ায় এ পর্যন্ত  ৪ হাজারের বেশি মানুষ মারা গিয়েছেন। লস এঞ্জেলেস কাউন্টিতে সংক্রমণ হয়েছে সবচেয়ে বেশি। এখানে মারা গেছেন ২ হাজার ২ শ জনের বেশি। এছাড়া আক্রান্ত হয়েছেন অন্তত ৫০ হাজার।


/এলএল/ বাংলা টাইমস/এন/এইচ



শেয়ার করুন

পাঠকের মতামত