আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

যুক্তরাষ্ট্রের পতন কি অনিবার্য!

যুক্তরাষ্ট্রের পতন কি অনিবার্য!

ছবিঃ লস এঞ্জেলেস বাংলা টাইমস


বিশ্বব্যাপী তাণ্ডব চালাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। এই ভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র। লকডাউনের কারণে হুমকির মুখে পড়েছে বিশ্ব অর্থনীতি। আর এতে করে সবচেয়ে বেশি হুমকিতে আছে মার্কিন অর্থনীতি। সামনে এই প্রভাব বিশ্ব নেতৃত্বই পাল্টে দিতে যাচ্ছে বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। নিক্কেই এশিয়ান রিভিউকে সাক্ষাৎকার দেন মার্কিন ব্যবসায়ী, ব্রিজওয়াটার অ্যাসোসিয়েশনের কোচেয়ারম্যান রে ডালিও। তাঁর মতে, এই ভাইরাস পরবর্তী বিশ্ব নেতৃত্বে ব্যাপক পরিতবর্তন আসতে যাচ্ছে। এতে আমেরিকার পতনের সম্ভাবনা রয়েছে।


তিনি জানান, আমেরিকা বর্তমানে ঋণের স্তুপে চাপা পড়ে আছে। এই ঋণ মেটাতে হলে কিছুদিনের মধ্যেই ডলার ছাপিয়ে চাপ সামাল দিতে হতে পারে। আর সেটা করা হলেই আমেরিকান ডলারের পতন ঘটতে পারে। মূল্য অবিশ্বাস্যভাবে কমে যাবে। এর ফলে দুর্বল হয়ে পড়বে আমেরিকার অর্থনৈতিক শক্তি। আমেরিকার এখন উচিত শিক্ষা, কার্যনীতি ও আইনের প্রতি সম্মান প্রদর্শন করা। ইতিহাস বলে সব সাম্রাজ্যের উত্থান ও পতন নির্ভর করে তাদের ঋণ ও মুদ্রার ওপর। ব্রিটিশ এবং ডাচ সাম্রাজ্যের অভিজ্ঞতা এবং তাদের রিজার্ভ মুদ্রার সঙ্গে এর খুবই মিল রয়েছে, বলে উল্লেখ করেন এই মার্কিন ব্যবসায়ী।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বিশ্বে মার্কিন যুগের অবসান হওয়ার কথা, উল্লেখ করেন। সেইসাথে চীনের ব্যাপারে শক্তিশালী কৌশলগত নীতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, বিশেষজ্ঞরা বহু  আগেই মার্কিন আধিপত্যের দিন শেষ হওয়ার কথা বলে আসছিলেন। তার মতে, করোনা পরিস্থিতি মার্কিন পতনকে আরো তরান্বিত করেছে। করোনার কারণে মার্কিন সরকার আর্থরাজনৈতিক, সামাজিক ও স্বাস্থ্যখাতে নজিরবিহীন সংকটে পড়েছে। এতে করে প্রাচ্য ও পাশ্চাত্যের শক্তির ভারসাম্যে বিরাট পরিবর্তন এনে দেবে উল্লেখ করেন তিনি। সেইসাথে জানান, ইউরোপীয় ইউনিয়ন কোনদিকে যাবে তা স্পষ্ট করার জন্য চাপ ক্রমেই বাড়ছে। গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে জোসেফ বোরেল এটাও স্বীকার করেন, আন্তর্জাতিক অঙ্গনে মার্কিনবিরোধী শক্তিগুলো নিজেদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে। আর তা ভেতরে ও বাইরে মার্কিন সাম্রাজ্যের পতন ডেকে আনবে।

প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা থেকে, প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে যান। এসব বিষয় আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপকভাবে সমালোচিত হয়। এছাড়া আরো বহু চুক্তি থেকে বেআইনিভাবে বেরিয়ে বিশ্বকে বিপদের মুখে ঠেলে দিয়েছেন ট্রাম্প। এ কারণে জোসেফ বোরেল বিশ্বে মার্কিন নেতৃত্ব ও মোড়লিপনার যুগের অবসান ঘটতে চলেছে, বলে মন্তব্য করেন।

এদিকে এবার মার্কিন সাম্রাজ্যের পতন ঘটবে বলে, মনে করছেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্তা আলী শামখানি। তার বক্তব্য ‘বড় শয়তান’ আমেরিকার পতনের লক্ষণ আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট হয়েছে। পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুকে কেন্দ্র করে যেভাবে আমেরিকায় অশান্তি ছড়িয়ে পড়েছে তার প্রেক্ষিতে তিনি টুইটারে বার্তা দিয়েছেন। আলী শামখানির ওই টুইটার বার্তায়, বিক্ষোভকারীদের ভয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাটির তলায় বাংকারে আশ্রয় নেওয়ার কথাও উল্লেখ করেছেন। বিশ্লেষকদের এ সকল পর্যবেক্ষণ থেকে বলাই যায়, তাহলে কি যুক্তরাষ্ট্রের পতন অনিবার্য!

শেয়ার করুন

পাঠকের মতামত