আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

এখনো চলছে বর্ণবাদ

এখনো চলছে বর্ণবাদ

এলএ বাংলা টাইমস


ফর্সা বা কালো হওয়ার উপর কারো হাত নেই। মানুষ কালো বা ফর্সা হওয়ার জন্য দায়ী মেলানিন নামক এক ধরণের রাসায়নিক রঞ্জক পদার্থ। এই পদার্থের তারতম্যের কারণেই মানুষের গায়ের রঙ বিভিন্ন হয়। যাদের ত্বকে মেলানিনের পরিমাণ বেশি থাকে তাদের গায়ের রং কালো হয়। অন্য দিকে যাদের ত্বকে মেলানিনের পরিমাণ কম তাদের গায়ের রঙ ফর্সা হয়। এভাবেই সমাজ ও রাজনীতিতে আবির্ভাব ঘটে বর্ণবাদের। আমাদের কাছে বর্ণবাদ মানেই মধ্যযুগীয় ব্যাপার মনে হয়। মনে হয় আমাদের বর্তমান মানবসভ্যতা বর্ণবাদ থেকে বহু দূরে। কিন্তু তাই কি?


ব্রিটেনে কৃষ্ণাঙ্গ ও সংখ্যালঘু নৃতাত্ত্বিক গোষ্ঠীর লোকজন এখনো তীব্র বর্ণবাদের শিকার হচ্ছে বলে জানায় দেশটির সমতা ও মানবাধিকার কমিশন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের প্রচেষ্টা দ্বিগুণ করার সুপারিশ করে সংস্থাটি। ব্রিটিশ সংস্থাটি দেশের বিভিন্ন ক্ষেত্রে শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ এবং সংখ্যালঘু নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলোর অবস্থা পর্যালোচনা করে। এতে চাকরি, আবাসন, মজুরি, অপরাধের বিচার—এ কয়েকটি খাতে আতঙ্কিত হওয়ার মতো চিত্র ধরা পড়ে।

কমিশনের সাম্প্রতিক বিশ্লেষণে দেখা যায়, ইংল্যান্ডে শ্বেতাঙ্গদের চেয়ে কৃষ্ণাঙ্গদের খুন হওয়ার ঝুঁকি তিন গুণ বেশি। একই রকম প্রাতিষ্ঠানিক যোগ্যতা অর্জনের পরও কর্মক্ষেত্রে একজন কৃষ্ণাঙ্গের আয় শ্বেতাঙ্গ ব্যক্তির চেয়ে ২৩.১ শতাংশ কম। এছাড়া সাধারণ শ্বেতাঙ্গদের চেয়ে নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলোর সদস্যের দারিদ্র্য ও বেকারত্বের হার খুব বেশি এবং দেশের ক্ষমতা কাঠামোয় তাদের প্রতিনিধিত্ব অত্যন্ত কম।

গণতান্ত্রিক রাষ্ট্র যুক্তরাষ্ট্রের সমাজ ও প্রশাসনের এমন চরিত্র যে একে বর্ণবাদী ব্যতিরেকে অন্য কিছু বলা চলে না। অথচ অভিবাসীদের নিয়ে হিসাব করলে দেখা যায় যে, কৃষ্ণাঙ্গ, বাদামি ও হিস্পানিদের সংখ্যা সমাজে নেহাত কম নয়। ওবামার দীর্ঘ শাসন সমাজে গুণগত পরিবর্তন ঘটাতে পারেনি। পারেনি প্রশাসনেও। বিশেষ করে দক্ষিণের অঙ্গরাজ্যগুলোতে। দক্ষিণের এই সংকীর্ণতা, রক্ষণশীলতা ও অমানবিকতার কারণ যেমন অর্থনৈতিক, তেমনি সমাজিক। সেই সঙ্গে দীর্ঘস্থায়ী শ্বেতাঙ্গ মানসিকতার প্রভাব। যে জন্য অবিশ্বাস্য মনে হলেও সত্য যে সেখানাকার বিচারব্যবস্থাও এ কুপ্রভাব থেকে মুক্ত নয়। সমাজ ও রাজনীতির বিশ্লেষণে উল্লিখিত পত্রিকার প্রতিবেদনে দেখা যায়, ৫০ বছর পর ১০০ সিনেটরের মধ্যে মাত্র দুজন কৃষ্ণাঙ্গ। ৫০০টি কোম্পানির মধ্যে ১০ জন কৃষ্ণাঙ্গ সিইও, পাঁচ শতাধিক কোটিপতির মধ্যে মাত্র দুজন কৃষ্ণাঙ্গ, আর সেইসাথে এখনো পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক কৃষ্ণাঙ্গ পুলিশের হাতে নিহত। বলা বাহুল্য, এই পুলিশ সদস্যদের সবাই শ্বেতাঙ্গ। 

ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়া অস্থিরতা নিয়ে নীরবতা ভেঙে বর্ণবাদ ও সহিংসতার নিন্দা জানিয়েছেন। জাতীয় ঐক্য ও শান্তিরও আহ্বান জানিয়েছেন তিনি। মিনেসোটার মিনিয়াপোলিসের শ্বেতাঙ্গ এক পুলিশ কর্মকর্তার হাটুর চাপে দমবন্ধ হয়ে কৃষ্নাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনা মর্মান্তিক উল্লেখ করে পোপ বলেন, ‘বর্ণবাদের মতো পাপে’ এভাবে হত্যাকাণ্ডের শিকার হওয়া প্রত্যেকের জন্যই তিনি প্রার্থনা করছেন। ভ্যাটিকান সিটিতে সপ্তাহিক প্রার্থনাসভায় পোপ বলেন, আমরা বর্ণবাদ কিংবা কোনোরকম বঞ্চনা, বৈষম্যে চোখ বন্ধ করে থাকতে পারি না এবং প্রতিটি মানবজীবন রক্ষার দাবি জানান তিনি। আর যুক্তরাষ্ট্রে চলমান এই ঘটনা থেকে খুব সহজেই অনুধাবন করা যায়, যুক্তরাষ্ট্রে এখনো বর্ণবাদ এখনো শেষ হয়নি। বর্ণবাদ আমাদের সকলের অগোচরেই চলছে।

শেয়ার করুন

পাঠকের মতামত