আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ডেথ ভ্যালিতে তাপমাত্রা উঠতে পারে ১২৬ ডিগ্রি

ডেথ ভ্যালিতে তাপমাত্রা উঠতে পারে ১২৬ ডিগ্রি

এলএ বাংলা টাইমস

 
দক্ষিণ যুক্তরাষ্ট্রের বেশ কিছু অঞ্চলে মাত্রাতিরক্ত গরম পড়ার পূর্ভাবাস দেওয়া হয়েছে। যা হতে পারে এই সপ্তাহের শেষে। পূর্বাভাসে বলা হয়েছে তাপমাত্রা ১২০ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে। কর্মকর্তারা গরমের আকার মারাত্মক হতে পারে উল্লেখ করে সাধারণ মানুষকে যথাযথ সতর্কতা অবল্বন করতে বলেছেন। ন্যাশেনাল ওয়েদার সার্ভিস পূর্বাভাসে বলেছে ডেথ ভ্যালিতে তাপমাত্রা ১২৬ ডিগ্রি পর্যন্ত হতে পারে। রোববারে পনেক্স, এরিজোনায় ১১৭ ডিগ্রি এবং লাস ভাগাস, নেভেডায় হতে পারে ১১৩ ডিগ্রি। 

দেশের বিভিন্ন অঞ্চলের জন্য বিভিন্ন উপদেশ প্রদান করেছে ন্যাশেনাল ওয়েদার সার্ভিস। মাত্রাতিরক্ত গরমের বলতে বুঝায় অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা যাতে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। ন্যাশেনাল ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ মারভিন পারচা বলেন, ‘দক্ষিণ পশ্চিম অঞ্চলের জন্য আমরা হিট রিস্ক ব্যবহার করি। এটা দেশের অন্য অঞ্চলের চেয়ে আলাদা। এখানে তাপ নির্দেশক গুলো হিট ওয়ার্নিং এ ব্যাপক গুরুত্বপূর্ণ।’  পেরচা আরও বলেন, ‘আমরা দেখি ঘটনাটা কতটা বিরল আর স্বাভাবিকের সাথে তুলনা করি। তাপমাত্রা বিবেচনা করে আমরা পূর্বাভাস প্রদান করেছি। আমরা এ রকম সচরাচর দেখি না।’ 

এই সপ্তাহের শেষে পনেক্সের তাপমাত্রার ডেইলি রেকর্ড ভাঙ্গতে পারে। ধারণা করা হচ্ছে তাপমাত্রা রোববার ১১৭ ডিগ্রিতে উঠবে যা ২০০৯ সালের ১২ জুলাইয়ের ১১৫ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড ভাঙ্গবে। ক্যালিফোর্নিয়া ও নেভেদায় রেকর্ড না ভাঙ্গলেও রেকর্ডের কাছাকাছি তাপমাত্রা পৌঁছাবে। এই অঞ্চলগুলোতে উচ্চ তাপমাত্রা ঋতুগতভাবে হয় তবে এতো না। 

শুক্রবারে ১০৭ তম দিনের মতো পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে। ওই দিন ডেথ ভ্যালিতে তাপমাত্রা ছিলো ১৩৪ ডিগ্রি। তাপমাত্রার এই বৃদ্ধি ভ্যালি ও সমতলে ছড়িয়ে পড়তে পারে। যদিও এই সপ্তাহের শেষ দিনে মাসিক রেকর্ড ভাঙ্গবে না। মাত্রাতিরক্ত গরম তাপমাত্রা বৃদ্ধির অংশ। উচ্চ গরম জলবায়ু পরিবর্তনের একটি খারাপ দিক। 

পারচা বলেন, ‘উচ্চ তাপমাত্রা বিপজ্জনক হতে পারে। আক্রান্ত এলাকার মানুষদের নিরাপত্তা সতর্কতা অবলম্বন করতে হবে। যাদের হৃদরোগ ও ডায়াবেটিস রয়েছে তাদের এই বিষয়ে বিশেষভাবে যত্নবান হতে হবে এবং সর্বোচ্চ চেষ্টা করতে হবে যেন এর বাইরে থাকতে পারে।’ 

ডিজেজ কনট্রোল সেন্ট্রারের তথ্য মতে, প্রতি বছর গরম জনিত কারণে ছয়শের অধিক মানুষ মারা যায়। বাড়ির ভেতর থেকে, প্রচুর পানি খেয়ে, পাতলা জামা পড়ে এবং গরম জনিত রোগের উপসর্গ জেনে নিরাপদে থাকুন। পেরচা বলেন, ‘যদি বাইরে থাকতেই হয়,  তাহলে পোশাক সীমিত করুন ও নিজেকে আদ্র রাখুন। যদি সামর্থ্য থাকে এসির ব্যবস্থা করতে পারেন।’

এলএ বাংলা টাইমস/এস/আর 


শেয়ার করুন

পাঠকের মতামত