আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

তেল ছড়িয়ে পড়ায় ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারী

তেল ছড়িয়ে পড়ায় ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারী

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে পাইপ ফেটে অপরিশোধিত তেল ছড়িয়ে পড়ায় অঙ্গরাজ্যটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর জেরি ব্রাউন গত বুধবার এ জরুরি অবস্থা জারি করেন। খবর বিবিসির।
সান্তা বারবারা উপকূলে গত মঙ্গলবার পাইপ ফাটার বিষয়টি ধরা পড়ে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ওই পাইপলাইনটি দিয়ে ঘণ্টায় ৮৪ হাজার গ্যালন তেল প্রবাহিত হয়। ফাটল ধরা পড়ার পর তেল ছড়িয়ে পড়া বন্ধ করতে অন্তত তিন ঘণ্টা সময় লাগে।
পাইপ ফেটে এক লাখ গ্যালনের বেশি তেল উপকূলের ১৪ কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে এই এলাকার জীববৈচিত্র্য। তেল পরিষ্কার করতে কত সময় লাগবে তা জানাতে পারেনি কর্তৃপক্ষ। গর্ভনর জেরি ব্রাউন বলেছেন, ‘উপকূল রক্ষায় সম্ভাব্য সবকিছু আমরা করব।’

শেয়ার করুন

পাঠকের মতামত