আপডেট :

        অ্যানাহাইমের গুদাম থেকে ২২ লাখ ডলারের বেশি চুরি হওয়া পণ্য উদ্ধার

        ক্যালিফোর্নিয়ার লাইব্রেরিতে বন্দুকধারীর হামলা, নিহত ২

        রিফ্লেক্টিং পুল আবার খালি হচ্ছে, ভাঙচুরের অভিযোগ ট্রাম্পের

        অপহৃত বৃদ্ধার মৃত্যুর দাবি, পরিবারের কাছে ক্ষমা চেয়ে চিঠি পাঠাল অপহরণকারীরা

        ইরানকে তেল রপ্তানিতে ছাড় দিল যুক্তরাষ্ট্র, পারমাণবিক পরিদর্শন নিয়ে দ্বিমত

        ওয়াশিংটনের ঐতিহাসিক চিঠি প্রদর্শনীতে

        বোস্টন বিমানবন্দরে সংঘর্ষের ঝুঁকি, ডেল্টা বিমানের জরুরি অবতরণ বাতিল

        লস এঞ্জেলেসে তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা, সপ্তাহের মাঝামাঝি তীব্র গরমের আশঙ্কা

        এফবিআই অভিযানের কয়েক মাস পর পদত্যাগ করলেন লস এঞ্জেলেস স্কুল জেলার প্রধান

        ফিলিস্তিনের পক্ষে কথা বলায় আটক, মুক্তির নির্দেশ বিচারকের

        সেন্ট্রাল পার্কে কিশোর পর্যটকের মৃত্যুর পর ঘোড়ার গাড়ি নিষিদ্ধের দাবি জোরালো

        ট্রাম্পের নির্দেশে রিফ্লেক্টিং পুল সংস্কার শুরু হচ্ছে, শ্যাওলা ও ভাঙচুর নিয়ে উদ্বেগ

        লস এঞ্জেলেসের ইরউইন্ডেলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩২

        ভেনচুরা কাউন্টিতে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার, জব্দ ১৪ লাখ ডলারের মাদক

        গ্র্যান্ড ক্যানিয়নে তীব্র গরমে ৩ পর্বতারোহীর মৃত্যু

        লস এঞ্জেলেসে গুদামঘরের অগ্নিকাণ্ড: জরুরি অবস্থা ঘোষণা মেয়র কারেন ব্যাসের

        ট্রাম্পকে মেলোনির জবাব: ‘নিজের জনপ্রিয়তা নিয়ে চিন্তা করুন’

        যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক শুরু সুইজারল্যান্ডে, হরমুজ প্রণালি বন্ধের দাবি তেহরানের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ‘জুন গ্লুম’ আবহাওয়া, আগামী সপ্তাহে তীব্র তাপপ্রবাহের সতর্কতা

        সান ক্লেমেন্টে সৈকতে মানব চোয়ালের অংশ উদ্ধার, তদন্ত শুরু

লস এঞ্জেলেসে সর্বনিম্ন বেতন (Minimum Wage) ঘণ্টায় ১৫ ডলার।

লস এঞ্জেলেসে সর্বনিম্ন বেতন (Minimum Wage) ঘণ্টায় ১৫ ডলার।

বাঙ্গালী সহ সকল সাধারণ ওয়ার্কার আনন্দিত।

আগামী ২০২০ সালের মধ্যে লস এঞ্জেলেসে ন্যুনতম বেতন বা মজুরী (Minimum

Wage) প্রতি ঘণ্টা ১৫ ডলারে উন্নীত করা হয়েছে। বিলটি আইনে পরিনত হয়েছে ইতিমধ্যে আইনে

পরিনত হয়েছে । গত ১৩ই জুন ২০১৫ তারিখে লস এঞ্জেলেসের মেয়র এরিক গারসিটি ( Mayor

Eric Garcetti ) বিলে সাক্ষর করে আইনে পরিনত করেন। অনুষ্ঠানটির ভেন্যু ছিল মারটিন লুথার

কিং জুনিয়র পার্ক । এ নিয়ে বাঙ্গালী কমিউনিটি সহ সকল সাধারণ শ্রমজীবী মানুষের মাঝে আনন্দের

বন্যা বয়ে যাচ্ছে। তাঁদের দীর্ঘ দিনের দাবি পূরণনের পথে। এর ফলে প্রায় ৮০০,০০০ লোক উপকৃত

হবে। তাঁদের জীবন মান উন্নত হবে। দারিদ্র সীমার নিচ থেকে বের হয়ে আসতে পারবে। ঘোষণা

অনুযায়ী মজুরী বাড়বে কয়েকটি ধাপে। যাদের ২৫ জনের বেশী কর্মচারী আছে, তাঁদের এই মজুরী

আগে বাড়াতে হবে । বর্তমানে ঘণ্টায় ৯ ডলার করে সর্বনিম্ন মজুরী (Minimum Wage) দেয়া হয়।



নতুন মজুরী বাড়ার ধারাবাহিকতা নিম্নরূপঃ
 # $৯ বর্তমানে আছে
 # $১০.৫০ হবে জুলাই ২০১৬ ‘র মধ্যে
# $১২ হবে জুলাই ২০১৭‘র মধ্যে
 # $১৩.২৫ হবে জুলাই ২০১৮ ‘র মধ্যে
# $১৪.২৫ হবে জুলাই ২০১৯‘র মধ্যে
# $১৫ হবে জুলাই ২০২০‘র মধ্যে
যেসব ব্যবসা প্রতিষ্ঠানে ২৫ জনের নিচে

কর্মী আছে তারা এটি বাস্তবায়নের জন্য আরও এক বছর বেশী সময় পাবেন।


এসব ছোট প্রতিষ্ঠান

২০২১ সাল নাগাদ পর্যন্ত মজুরী বাড়ানোর সুযোগ পাবে। মেয়র এরিক গারসিটি ( Mayor Eric

Garcetti ) বলেন, “আজ বিজয় হয়েছে আমাদের শহরের , আমাদের কমিউনিটির এবং কাজ করা

সকল লস এঞ্জেলেসবাসীর”। তিনি আরও বলেন, “ আজকের এই ন্যুনতম মজুরী (Minimum

Wage) বৃদ্ধি বৈষম্য দুর করবে এবং কাজ করা পরিবারগুলোকে দারিদ্রতা থেকে বের হতে সামর্থ্য

করবে”। আইনটিতে সাক্ষরের পরে মেয়র সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সাক্ষর করা ফাইল

নিয়ে ফটোসেশন করেন। মজুরী বৃদ্ধি সাক্ষর অনুষ্ঠানে লস এঞ্জেলেসের বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট

বাক্তি বর্গ উপস্থিত ছিলেন। তারা সবাই তাঁদের উৎফুল্লতা প্রকাশ করেন।


উক্ত সাক্ষর অনুষ্ঠানে

উপস্থিত বাঙ্গালী নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন লেফটেন্যান্ট (অব ) আ ফ ম জিয়াউল ইসলাম, জনাব

মুজিব সিদ্দিকী, জনাব শামসুদ্দিন মানিক, ড. সিরাজ উল্লাহ , জনাব মারুফ ইসলাম, এল এ

বাংলাটাইমসের সম্পাদক জনাব আব্দুস সামাদ সহ আরও অনেকে।


তারা মেয়র ( Mayor Eric

Garcetti ) কে এরকম জন কল্যাণকর কাজের জন্য শুভেচ্ছা জানান। এখানে বিশেষ ভাবে উল্লেখ্য

যে, লস এঞ্জেলেসে প্রবাসী বাঙ্গালী সম্প্রদায়ের অনেক মানুষ অর্থনৈতিক ভাবে দুর্বল। তাঁদের আয়

কম। নিম্ন মজুরীতে কাজ করে তারা সল্প পয়সা আয় করেন। পরিবার পরিজন নিয়ে কষ্টে দিনাতিপাত

করেন। এই মজুরী বৃদ্ধি সেসব খেটে খাওয়া মানুষের জন্য উপকার করবে। নিম্ন আয়ের বাঙ্গালীরা

এখন আরও সচ্ছলভাবে সংসার চালাতে পারবেন। এজন্য বাংলাদেশী কমিউনিটি খুব আনন্দিত।





শেয়ার করুন

পাঠকের মতামত