আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় বইছে গরম হাওয়া, বিচ্ছিন্ন হবে বিদ্যুৎ

ক্যালিফোর্নিয়ায় বইছে গরম হাওয়া, বিচ্ছিন্ন হবে বিদ্যুৎ

ছবি: এলএবাংলাটাইমস

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় বইছে 'সান্তা আনা উইন্ডস' খ্যাত উষ্ণ ঝড়ো বাতাস। এমন আবহাওয়ায় যে কোনো সময় দাবানল ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে।

ফলে বুধবার (২ ডিসেম্বর) রাত থেকে লাল পতাকা সতর্কতা জারি করবে কর্তৃপক্ষ। রবিবার পর্যন্ত এই সতর্কতা জারি থাকতে পারে।

সেইসাথে দাবানল ছড়িয়ে পড়ার শঙ্কায় ৩ লাখের থেকে বেশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, সান্তা আনা উইন্ডসের কারণে ক্যালিফোর্নিয়ায় ' জরুরি দাবানল পরিস্থিতি' সৃষ্টি হয়েছে।

বিশেষ করে সাউদার্ন ক্যালিফোর্নিয়ার উপত্যকা ও পাহাড়ে দাবানল ছড়িয়ে পড়ার আশংকা সবচেয়ে বেশি মাত্রায় রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে৷ ফলে গাছ ও বিদ্যুতের লাইন উপড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই প্রায় ৩ লাখ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হবে।

মূলত লস এঞ্জেলেস, অরেঞ্জ, রিভারসাইড, সান বার্নারডিনো ও ভেনচুরা কাউন্টির কিছু বাসিন্দার বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখা হবে৷

ক্যালিফোর্নিয়ায় এ বছর রেকর্ড পরিমাণ দাবানলের সৃষ্টি হয়েছে৷ দাবানলের কারণে মারা গেছে অন্তত ৩০ জন বাসিন্দা, পুড়ে ছাই হয়েছে ১০ হাজার বাড়ি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত