আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ক্যালিফোর্নিয়ায় বাড়লো ন্যুনতম মজুরি, শ্রমিক আইনে আরো পরিবর্তন

ক্যালিফোর্নিয়ায় বাড়লো ন্যুনতম মজুরি, শ্রমিক আইনে আরো পরিবর্তন

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ায় নতুন বছরে আরেকদফা বাড়ানো হলো ন্যুনতম মজুরি। জানুয়ারির ১ তারিখ থেকে ন্যূনতম মজুরি বিষয়ে নতুন আইন গৃহিত হয়েছে।

লেবার ল' আইন পরিবর্তনের কারণে বেতন বাড়বে বেশিরভাগ ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মচারীদের।

নতুন আইনে, প্রতি ঘণ্টায় কমপক্ষে ১৫ ডলার করে একজন কর্মচারীকে দেওয়া হবে। আগে ঘণ্টাপ্রতি ১৪ ডলার করে পেতো একজন কর্মচারী।

এছাড়া ২৫ বছরের কম বয়েসীদের বেতন বাড়িয়ে প্রতি ঘণ্টায় ১৩ ডলার করে মজুরি দিতে হবে। আর ২০২৩ সাল পর্যন্ত এই ন্যুনতম মজুরি আইন কার্যকর থাকবে।

২০১৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ার ন্যুনতম মজুরি বাড়ানো হচ্ছে। আগামী বছরেও মজুরি বাড়ানোর সম্ভাবনা রয়েছে।

এছাড়া ২০২১ সালে আরো বেশকিছু পরিবর্তন আনা হয়ে শ্রমিক আইনে। সেগুলো হলো-

কর্মচারীদের জানার অধিকার: এসেম্বলি বিল ৬৮৫ এর এই আইনটিকে বলা হচ্ছে 'কর্মচারীদের জানার অধিকার' আইন। এই আইনে কর্মক্ষেত্রে কারো যদি করোনার উপসর্গ দেখা দেয়, তবে সেটি সাথে সাথেই অন্যান্য কর্মচারীদের জানাতে হবে।

একই সাথে কোনো কর্মচারী কর্মক্ষেত্রে সংক্রমিত হলে কী সুবিধা ও সাহায্য দেওয়া হবে, সেগুলোও লিখিত আকারে কর্মচারীদের জানাতে হবে। এছাড়া প্রতিষ্ঠানে সংক্রমণ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে স্থানীয় পাবলিক হেলথ এজেন্সিতে জানাতে হবে। কেউ এই তথ্য সঠিক সময়ে জানাতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হবে।

অবহেলিত জনগোষ্ঠীকে অন্তর্ভূক্তি: ক্যালিফোর্নিয়ার আইন অনুযায়ী, পাবলিক সার্ভিস প্রতিষ্ঠানগুলোর বোর্ড অব ডিরেক্টরের সদস্য হিসেবে কমপক্ষে এক জন নারীকে রাখতে হবে। এবার এসেম্বলি বিল ৯৭৯ তে পূর্বের আইনের সাথে নতুন কিছু সংযোজন করা হয়েছে। নতুন আইনে, বোর্ড অব ডিরেক্টরের সদস্য হিসেবে অবহেলিত জনগোষ্ঠী থেকে এক জনকে রাখতেই হবে। অবহেলিত জনগোষ্ঠী বলতে মূলত আত্মপরিচয়সম্পন্ন কৃষ্ণাঙ্গ, আফ্রিকা আমেরিকান, হিসপ্যানিক, ল্যাটিন, এশিয়ান, নেটিভ আমেরিকান, নেটিভ হাওয়াইয়ান, নেটিভ আলাস্কান বা সমকামী যে কোনো ব্যক্তিকে বুঝানো হয়েছে। এরপর ২০২২ সালে যদি বোর্ড অব ডিরেক্টর এর সদস্য সংখ্যা নয় জন হয়, তবে অন্তত ৩ জনকে অবহেলিত জনগোষ্ঠী থেকে নিতে হবে। এই আইন লংঘন করলে ১ লাখ থেকে ৩ লাখ ডলার জরিমানা করা হবে।

ফ্যামিলি রাইটস এক্ট: ছোট ব্যবসাপ্রতিষ্ঠানে কাজ করা কর্মচারীদের জন্য সিনেট বিল ১৩৮৩ জারি করা হয়েছে৷ এই আইন অনুযায়ী, যেসব কোম্পানি বা ছোট ব্যবসাপ্রতিষ্ঠানে অন্তত চার বা পাঁচ জন কর্মচারি আছে, তাদের মধ্যে কেউ ফ্যামিলি লিভ চাইলে অবশ্যই সেটি গ্রহণ করতে হবে।

এছাড়া সন্তান ও স্বামী-স্ত্রী ছাড়াও পরিবারের অন্য সদস্যদের জন্যও ফ্যামিলি লিভ নেওয়া যাবে। দাদা বা দাদী, নাতি-নাতনী কিংবা ভাই-বোনদের জন্যও ফ্যামিলি লিভ নেওয়া যাবে।

লিঙ্গভিত্তিক বেতন বৈষম্য নির্মূল: ক্যালিফোর্নিয়ায় লিঙ্গ ভিত্তিক বেতন বৈষম্য কমাতে সিনেট বিল ৯৭৩ জারি করা হচ্ছে। এই আইনে যেসব কোম্পানিতে ১০০ জন কর্মচারী, তাদের তথ্য ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফেয়ার এমপ্লয়মেন্ট এন্ড হাউজিং এ প্রতি বছর জমা দিতে হবে।

এছাড়া প্রতিষ্ঠানকে তাদের প্রত্যেক কর্মচারীদের নাম, গোষ্ঠী, বর্ণ ও লিঙ্গ হিসেবে ক্যাটাগরি করে কোন পদে কারা আছে, সেটি জানাতে হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত