আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

কুষ্টিয়ার কুমারখালীতে ধান কাটা বিরোধের জের ধরে খুন

কুষ্টিয়ার কুমারখালীতে ধান কাটা বিরোধের জের ধরে খুন

কুষ্টিয়ার কুমারখালীতে ধান কাটা বিরোধের জের ধরে স্ত্রীর বড় ভাই কৃষক ইউনুস আলীকে (৬০) কুপিয়ে হত্যা করেছে ভগ্নিপতি মোক্তার হোসেন। 


শনিবার (১৮ মে) সকাল ৭ টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোর্দ্দবন গ্রামের ধানক্ষেতে এই হত্যাকাণ্ডটি ঘটে। এতে নিহত ব্যক্তির দুই ছেলেসহ অনন্ত আরও পাঁচ ব্যক্তি আহত হয়।


জানা গেছে, শিলাইদহের খোর্দ্দবন মাঠে কৃষক ইউনুসের সেচ প্রকল্প থেকে মোক্তারের ধানক্ষেতে সেচ সরবরাহ করা হয়। ধান কাটার সময় সেচ সরবরাহকারী ইউনুস ক্ষেতের মালিক মোক্তারের কাছে সেচবাবদ ধানের ভাগ দাবি করেন। কিন্তু ধান ক্ষেতের মালিক মোক্তার হোসেন ইউনুসকে ধান দিতে অস্বীকৃতি জানান। ইউনুসের কাছে পূর্বের পাওনা টাকা পরিশোধ না করলে সেচ সরবরাহ বাবদ ভাগের ধান দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন মোক্তার। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও চরম বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে কৃষক ইউনুস আলী তার লোকজনসহ সেচ সরবরাহ বাবদ ভাগের দাবিকৃত ধান কাটা শুরু করলে প্রতিপক্ষ মোক্তার বাধা দেয়। এক পর্যায়ে মোক্তারের লোকজন হাসুয়া, ধান কাটা কাঁচি ও দেশীয় অস্ত্রসহ ইউনুসের আক্রমণ-হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের কোপে এ কৃষক ই্উনুস ঘটনাস্থলেই নিহত হন। কুমারখালীর শিলাইদহ ইউনিয়নের খোর্দ্দবন গ্রামের মৃত আকবর আলীর ছেলে। নিহত কৃষক ইউনুস প্রতিপক্ষ মোক্তারের স্ত্রীর আপন বড় ভাই। পুলিশ হত্যকাণ্ডে জড়িতদের কাউকে আটক করতে পারেনি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে পুলিশ জানায়। শনিবার কুষ্টিয়া ২৫০ শষ্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে নিহতের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
 
হামলায় আহতরা হলেন নিহত ইউনুস আলীর দুই ছেলে রাসেল হোসেন ( ২৮) ও হোচেন আলী (২২) এবং রকিবুল ইসলাম (৪০), চাঁদ আলী (৪৫) ও অরুন আলী (৪২)। আহতদের কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া ২৫০ শষ্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম সত্যতা স্বীকার করে জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চলছে বলে ওসি জানান। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত