আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

লস এঞ্জেলেসে ‘বাংলাদেশে বিনিয়োগ সুবিধা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

লস এঞ্জেলেসে ‘বাংলাদেশে বিনিয়োগ সুবিধা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

লস এঞ্জেলেসস্থ বাংলাদেশ কনস্যুলেটে Bangladesh the New Frontier; Investment opportunities for foreiegn investors and Expartristes শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটি আয়োজন করে কনস্যুলেটের বঙ্গবন্ধু সাংস্কৃতিক কেন্দ্র। সহযোগিতায় ছিল বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের অধীনস্থ স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি। অংশগ্রহণ করেন US-Bangladesh Business Forum (USBBF)-এর সদস্য ম্যাসন ইয়োস্ট, স্টার্টআপ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা টিনা জাবিন, লস এঞ্জেলেসের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, আমেরিকান নাগরিক এবং বাংলাদেশি আমেরিকান প্রবাসী ব্যবসায়ীগণ।

সূচনা বক্তব্য রাখেন কনসাল জেনারেল তারেক মোহাম্মদ। তিনি জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গত ১০ বছরে শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আর্থ-সামাজিক উন্নয়ন তুলে ধরেন। তিনি বাংলাদেশে বিনিয়োগের বিশেষ সুবিধাসমূহ উল্লেখ করে বলেন, বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার ১০০টি Exclusive Economic Zone প্রতিষ্ঠা করেছে। তিনি ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর এসএম খুরশিদ-উল-আলম এবং স্টার্টআপ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা টিনা জাবিন বাংলাদেশে বিনিয়োগের আইসিটি সুবিধাসহ বিভিন্ন দিক তুলে ধরেন। শেষে ব্যবসায়ীগণ প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।

সেমিনারের প্রধান অতিথি সালমান এফ রহমান এমপি বর্তমান সরকারের বিভিন্ন অর্জন ও পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে একটি বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করছে তাই ব্যবসায়ীদের বাংলাদেশে বেশি বেশি বিনিয়োগের আহ্বান জানান।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এলএ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত