আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে মিউ ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়ছে, শনাক্ত অন্তত ১৬৭ জন

লস এঞ্জেলেসে মিউ ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়ছে, শনাক্ত অন্তত ১৬৭ জন

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টির হাসপাতালগুলোতে কমছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। রাজ্য প্রকাশিত তথ্য অনুসারে, রবিবার (৬ সেপ্টেম্বর) হাসপাতালে করোনা আক্রান্ত রোগী ১ হাজার ৪৮০ জন থেকে কমে হয়েছে ১ হাজার ৪৬৩ জন।

হাসপাতালগুলোর জরুরি বিভাগেও রোগীর সংখ্যা কমছে। রবিবার জরুরি বিভাগে ৪৩৩ জন রোগী থেকে কমে হয়েছে ৪১২ জন।

সোমবার (৭ সেপ্টেম্বর) করোনায় মৃত্যু হয়েছে আরো ১১ জন বাসিন্দার। এছাড়া নতুন করে ১ হাজার ৫৪০ জন করোনা আক্রান্ত হয়েছে। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ১৪ লাখ ২০ হাজার ৫৬০ জন আক্রান্ত হয়েছে লস এঞ্জেলেসে। আর মারা গেছেন ২৫ হাজার ৪৫৬ জন।

লস এঞ্জেলেস কাউন্টি ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ সূত্র জানায়, সোমবারের মৃত্যু ও আক্রান্তের মধ্যে ছুটির দিনগুলোর সংখ্যাও যোগ রয়েছে।

এদিকে, কর্তৃপক্ষ করোনাভাইরাসের মিউ ভ্যারিয়েন্টের অস্তিত্বও পাওয়া শনাক্ত করেছে। মিউ খুবই সংক্রামক একটি ভ্যারিয়েন্ট ও এটি টিকার কার্যকারিতা কমিয়ে দিতে সক্ষম।

কাউন্টি হেলথ ডিপার্টমেন্ট জানায়, জুন মাসের ১৯ তারিখ থেকে আগস্টের ২১ তারিখ পর্যন্ত ১৬৭টি মিউ ভ্যারিয়েন্টের রোগী পাওয়া গেছে। এদের মধ্যে জুলাই মাসে বেশিরভাগ রোগী পাওয়া গেছে।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) করোনার এই ভ্যারিয়েন্টকে 'ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট' নামকরণ করেছে। সর্বপ্রথম চলতি বছরের জানুয়ারি মাসে এটি কলোম্বিয়ায় শনাক্ত হয়। এরপর বিশ্বের আরো ৩৯টি দেশে এটি ছড়িয়ে গেছে৷

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে, মিউ ভ্যারিয়েন্টের বিরুদ্ধে প্রচলিত করোনার টিকা কার্যকর নয়। তবে শুক্রবার কাউন্টি স্বাস্থ্য কর্মকর্তারা জানান, 'করোনার এই মিউ ভ্যারিয়েন্ট আরো সংক্রামক, প্রাণঘাতি এবং এর বিরুদ্ধে টিকা অকার্যকর কী না, তা জানতে আরো বিশদ পরীক্ষা করা হবে।

তবে এখনো লস এঞ্জেলেসে ডেল্টা ভ্যারিয়েন্ট প্রধান সংক্রামক হিসেবে ছড়ি ঘুরাচ্ছে৷ বৃহস্পতিবার কাউন্টি পাবলিক হেলথ ডিরেক্টর বারবারা ফেরের বলেন, এই ডেল্টা ভ্যারিয়েন্টে বেশিরভাগ বাসিন্দা আক্রান্ত। ডেল্টা ভ্যারিয়েন্টকে ডব্লিউএইচও 'ভ্যারিয়েন্ট অব কনসার্ন' হিসেবে আখ্যা দিয়েছে৷

ফেরের বলেন, 'মিউ ভ্যারিয়েন্ট লস এঞ্জেলেস কাউন্টি ছাড়াও বিশ্বের আরো ৩৯টি দেশে ছড়িয়ে গেছে। তাই লস এঞ্জেলেসবাসীর এখনই আরো সতর্ক হয়ে যাওয়া প্রয়োজন।

'এজন্যই টিকা গ্রহণ করে করোনা থেকে সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। টিকা গ্রহণে সংক্রমণের শাখা কমে যায়'- বলেন ফেরের।

ফেরের বলেন, বৃহস্পতিবার কাউন্টিতে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা কমেছে। ফেরের জানান, গত সাতদিনে ১ লাখ বাসিন্দার মধ্যে ১৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। যা গত সপ্তাহের থেকে ১৬ শতাংশ কম। এদিকে, মধ্য আগস্টের থেকে আক্রান্তেত সংখ্যা ২২ শতাংশ কম।

শুক্রবার কাউন্টিতে করোনা শনাক্তের হার ৩ দশমিক ৩ শতাংশ থেকে কমে হয়েছে ২ দশমিক ৯৭ শতাংশ৷

লস এঞ্জেলেস কাউন্টিতে ১২ এবং এর বেশি বয়েসী বাসিন্দার মধ্যে ৭৫ শতাংশ করোনার টিকার অন্তত এক ডোজ গ্রহণ করেছেন। আর ৬৫ শতাংশ টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন।

ফেরের টিকার কার্যকারিতা বিষয়ে আশ্বস্ত করে বলেন, এখন পর্যন্ত ৫ দশমিক ৩ মিলিয়ন বাসিন্দা করোনার টিকা গ্রহণ করেছেন৷ এর মধ্যে ৩৭ হাজার ৬১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন, যা দশমিক ৭১ শতাংশ। হাসপাতালে ভর্তি হতে হয়েছে ১ হাজার ৪৯ জনকে, যা দশমিক শুণ্য ২ শতাংশ৷ আর যারা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন, তাদের মধ্যে ১১৮ জনের মৃত্যু হয়েছে, যা দশমিক শূণ্য শূণ্য ২২ শতাংশ।

কাউন্টি পাবলিক হেলথ ডিপার্টমেন্ট জানায়, মৃতদের ৯০ শতাংশের অন্যান্য পূর্ববর্তী শারীরিক রোগ ছিল। এর মধ্যে ৫৫ শতাংশ হাইপারটেনশন, ৪৩ শতাংশের ডায়াবেটিস ও ২৯ শতাংশের হৃদরোগজনিত সমস্যা ছিল।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত