আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে প্রতিষ্ঠা হতে পারে পাবলিক ব্যাংক

লস এঞ্জেলেসে প্রতিষ্ঠা হতে পারে পাবলিক ব্যাংক

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টির নিম্ন আয়ের বাসিন্দাদের সহায়তা করতে এবং স্থানীয়ভাবে ব্যবসাপ্রতিষ্ঠানে লগ্নির জন্য প্রতিষ্ঠা হতে পারে পাবলিক ব্যাংক। প্রথম কোনো মেট্রোপলিটন সিটি হিসেবে ব্যাংকটি প্রতিষ্ঠা করতে পারে লস এঞ্জেলেস।

পাবলিক ব্যাংকগুলো সাধারনত সিটির মালিকানাধীন ও তত্ত্বাবধানে নিয়ন্ত্রণ হয়ে থাকে।

সিটির কাউন্সিলমেম্বাররা জানান, এই পাবলিক ব্যাংকের মূল লক্ষ্য নিম্ন আয়ের কমিউনিটিগুলোকে সাহায্য করা এবং স্থানীয়ভাবে লগ্নির সুযোগ সৃষ্টি করা৷ এছাড়া আরো যেসব বিষয় অন্তর্ভুক্ত থাকবে, সেগুলো হলো-

১) ক্ষুদ্র ব্যবসার জন্য ক্রেডিট এক্সেস
২) এফোর্ডেবল এবং সোশ্যাল হাউজিং এর জন্য অর্থ বরাদ্দ
৩) গ্রিন এনার্জির জন্য লগ্নি।

ক্যালিফোর্নিয়া পাবলিক ব্যাংকিং অ্যালাইন্সের এক এক্টিভিস্ট ট্রিনিটি ট্র‍্যান বলেন, 'মূল্যের উপর ভিত্তি করে পাবলিক ডলার নিয়ন্ত্রণে স্থানীয় নিয়ন্ত্রণ প্রয়োজন। এটিই সময় লস এঞ্জেলেসে পাবলিক ব্যাংক প্রতিষ্ঠা করার'।

গভর্নর গেভিন নিউসাম অক্টোবরের শুরুর দিকে ক্যালিফোর্নিয়ার শহর ও কাউন্টিগুলোতে পাবলিক ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন দেন। সেই সাথে পাবলিক ব্যাংকের প্রয়োজনীতা নিয়েও সিটি কাউন্সিল একটি পর্যালোচনা ও গবেষণা চালিয়েছে৷

সিটি কাউন্সিলমেম্বার কারেন প্রাইস বলেন, 'পাবলিক ব্যাংক প্রজেক্টের মাধ্যমে লস এঞ্জেলেসের অনেক খরচ নিয়ন্ত্রণ হবে। এর কারণ বড় আর্থিক প্রতিষ্ঠানগুলোর মুখাপেক্ষী আমাদের হতে হবে না।

তবে ক্যালিফোর্নিয়া ব্যাংকার অ্যাসোসিয়েশনের বেথ মিল বলেন লস এঞ্জেলেসে পাবলিক ব্যাংক প্রতিষ্ঠা করা অনেক ঝুঁকিপূর্ণ হতে পারে।

মিলস বলেন, 'এটি কী রাজনৈতিক প্রভাব মুক্ত হবে? পাবলিক ব্যাংকের ক্ষেত্রে এটি সবচেয়ে জরুরি বিষয়'।

মিলস বলেন, যেই লোন সহজে পাওয়া যায় সেটি পরিশোধ না করার উপায়ও বেশ সহজ হয়ে যায়৷

মিলস বলেন, 'করদাতাদের অর্থ ঝুঁকির মধ্যে ফেলা হবে যেটির ফেরত পাওয়ার সম্ভাবনা নাও থাকতে পারে'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত