আপডেট :

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

লস এঞ্জেলেস পুলিশ প্রধানের সঙ্গে বাফলা নেতৃবৃন্দের বৈঠক, ৯১১ নাম্বারেও মিলছে বাংলায় সেবা

লস এঞ্জেলেস পুলিশ প্রধানের সঙ্গে বাফলা নেতৃবৃন্দের বৈঠক, ৯১১ নাম্বারেও মিলছে বাংলায় সেবা

ভার্চুয়াল আলোচনার ছবি


যুক্তরাষ্ট্রে নতুন প্রবাসী কিংবা অভিবাসীরা প্রথম যে সমস্যাগুলো মোকাবিলা করেন তার মধ্যে অন্যতম ইংরেজি ভাষায় কম দক্ষতার বিষয়টি। তারা দেশটিতে পৌঁছানোর পর আইনি, চিকিৎসা, পারিবারিক বা অন্য যেকোনো জরুরি সমস্যায় সাহায্যের জন্য অনেক ক্ষেত্রেই গুছিয়ে তাদের সমস্যার কথা ইংরেজিতে বলতে পারেন না।

এক্ষেত্রে সরকারি দফতরে ট্রান্সলেটর বা দোভাষী নিয়োগ বিষয়ে আলোচনা করতে সম্প্রতি বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস-বাফলা’র নেতৃবৃন্দ এক ভার্চুয়াল বৈঠকে বসেছে লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টর (এলএপিডি) কর্মকর্তাদের সাথে। ভার্চুয়াল সভায় এলএপিডি জানায়, জরুরি জাতীয় নম্বর ৯১১ এর মাধ্যমে এখনো চাইলে ইংরেজিতে একটু কম দক্ষ যে কেউ বাংলা ভাষার অপশন ব্যবহার করে বাংলায় নিজের সমস্যার কথা জানতে পারবেন। যদিও লস এঞ্জেলেসে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির অনেকেই এ তথ্যটি সম্পর্কে অবগত নয়।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে এলএপিডির পুলিশ প্রধান মাইকেল মুর, ৯১১ এর অপারেটর ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাসহ উপস্থিত ছিলেন, বাফলার বর্তমান সভাপতি শিপার চৌধুরী ও সেক্রেটারি লেফটেন্যান্ট জিয়া ইসলাম, বাফলার প্রথম সভাপতি ডাক্তার আবুল হাসেম, বাফলার ফাউন্ডার ডঃ মাহবুব খান, বাফলার সাবেক সভাপতি জসিম আশরাফী, বাফলার ফাইন্যান্স সেক্রেটারি ফারুক হাওলাদার, বাফলার অর্গানাইজিং সেক্রেটারি খোরশেদ আলম রতন, বাফলার পাবলিক রিলেশন্স সেক্রেটারি আব্দুস সামাদ, জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার নবনির্বাচিত সভাপতি আবুল হাসনাত রায়হান, সেক্রেটারি সৈয়দ নাসির উদ্দিন জেবুল ও সদ্য বিদায়ী সেক্রেটারি বদরুল আলম মাসুদ, আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস (এএবিইএ) সাউদার্ন ক্যালিফোর্নিয়া চ্যাপ্টার সভাপতি ইঞ্জিনিয়ার শহিদ আলম ও অন্যান্যরা।

বাফলার প্রেসিডেন্ট শিপার চৌধুরী বক্তব্যের শুরুতে পুলিশ প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের আলোচনায় স্বাগতম জানান। তিনি সবার নিকট ধন্যবাদ জ্ঞাপন করেন সময় দেওয়ার জন্য। শিপার চৌধুরী কমিউনিটির যেকোনো স্বার্থে পুলিশ সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করে বলেন, “আজকের এই মিটিং এর মাধ্যমে পুলিশ বিভাগের সাথে আমাদের গভীর সম্পর্ক স্থাপন হলো। বাংলাদেশি কমিউনিটি লস এঞ্জেলেসের অগ্রযাত্রায় দীর্ঘ সময় ধরে অবদান রেখে যাচ্ছে। তাদেরও শান্তি ও নিরাপদে বসবাসে পাশে থেকেছে এলএপিডি’র পুলিশ সদস্যরা।”

এছাড়া, যুক্তরাষ্ট্রের ‘হেট ক্রাইম’ বেড়ে যাওয়ায় কমিউনিটির প্রতিনিধিরা তাদের উদ্বিগ্নতার কথা জানান। সে বিষয় নিয়েও কথা বলেন পুলিশ কর্মকর্তারা। ভার্চুয়াল আলোচনায় এলএপিডি প্রধান মাইকেল মুর বলেন, “বাংলাদেশি কমিউনিটির বাসিন্দারা শান্তি প্রিয়, তারা আইন মেনে চলে এবং তাদের প্রতি আমারও শ্রদ্ধা আছে। অপরাধ কমিয়ে আনতে কমিউনিটির সচেতনতা গুরুত্বপূর্ণ। আমরাও চাইব এলএপিডিতে আরো বাংলাদেশিরা কমিউনিটির বাসিন্দারা যোগ দিক।”

এছাড়া আলোচনায় মাইকেল মুর কমিউনিটির জন্য পুলিশের বিভিন্ন মানবিক পদক্ষেপ তুলে ধরেন ও বাফলার প্রেসিডেন্ট শিপার চৌধুরী তাকে আসন্ন কমিউনিটির প্যারেডে উপস্থিত থাকার অনুরোধ করলে তিনি তাতেও সম্মতি দেন।

বৈঠকে অফিসাররা জানান, বাংলাদেশি বংশোদ্ভুতরা চাইলে তাদের প্রয়োজনে ৯১১ এর মাধ্যমে বাংলা ভাষার অপশন ব্যবহার করতে পারবেন। বৈঠকে তারা বাংলা ভাষায় জরুরি সেবা নিয়ে একটি প্রেজেন্টেশনও উপস্থাপন করেন। বাফলার নেতৃবৃন্দ মত দেন, এ সেবার বিষয়টি এখন লস এঞ্জেলেস এর বাংলাদেশি কমিউনিটিতে সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে।

বাফলার পাবলিক রিলেশন্স সেক্রেটারি ও এলএ বাংলা টাইমসের সিইও আব্দুস সামাদ তার বক্তব্যের শুরুতে পুলিশ প্রধানকে এলএপিডিতে তার দক্ষতা ও সফল নেতৃত্বের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, “দীর্ঘদিন যাবৎ এলএ বাংলা টাইমস কমিউনিটির জন্য কাজ করে যাচ্ছে। আমরা এলএপিডির সাথেও যেকোনো প্রয়োজনে কাজ করতে আগ্রহী।”

শেয়ার করুন

পাঠকের মতামত