আপডেট :

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

মেয়ের প্রেমিককে গুলি করে হত্যা করলো পিতা

মেয়ের প্রেমিককে গুলি করে হত্যা করলো পিতা

ছবি: এলএবাংলাটাইমস

পামডেলে মেয়ের বয়ফ্রেন্ডকে গুলি করে হত্যা করেছে এক পিতা। এই হত্যার অভিযোগে হত্যাকারী পিতার খোঁজ করা হচ্ছে।

ঘটনাসূত্রে জানা গেছে, একটি বিবাদের জেরে মৃত যুবক তার প্রেমিকাকে গাড়ি নিয়ে ধাওয়া করে। এজন্য মেয়ের বাবা ওই যুবককে গুলি করে হত্যা করে।

লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট জানায়, সোমবার (২৩ নভেম্বর) বিকাল ৫টার দিকে সিয়েরা হাইওয়ের ৩৭০০০ ব্লকের কাছে ঘটনাটি ঘটে।

কাউন্টি শেরিফ সূত্র জানায়, ঘটনাস্থলে পৌঁছে জিওভ্যানি গুতিয়েরেজকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তদন্তকারী দল জানায়, গুতিয়েরেজের প্রেমিকা জানিয়েছে যে তার সাবেক প্রেমিক তার কর্মস্থলে এসে বিবাদ করে ও তার ফোন কেড়ে নেয়। পরে তারা কাছাকাছি একটি স্থানে দেখা করে ও ফোন নেওয়ার সময় গুতিয়েরেজ তার গাড়ির কাঁচ ভেঙ্গে দেয়। এতে সে দ্রুত গাড়ি চালিয়ে যেতে শুরু করলে গুতিয়েরেজ তাকে গাড়ি নিয়ে ধাওয়া শুরু করে। একপর্যায়ে দুইটি গাড়িই সিয়েরা হাইওয়ের মাঝে থেমে যায়। তবে এরই মাঝে মেয়েটি সাহায্যের জন্য তার বাড়িতে ফোন দেয়।

তদন্ত কর্মকর্তা ডেরিক আলফ্রেড জানান যে, গুতিয়েরেজ পরে মেয়েটির গাড়িতে ঢুকতে চেষ্টা করে। চাবি কেড়ে নেয় ও ধস্তাধস্তি করে। একপর্যায়ে সে মেয়েটির গলা চেপে ধরে।

এ সময় সেখানে রেঞ্জার পিকআপ ট্রাক নিয়ে এসে উপস্থিত হয় মেয়েটির পিতা। এসেই সে গুতিয়েরেজের মাথায় গুলি করে। তার নাম জোসে জি মেন্ডোজা (৫৯), সে গুতিয়েরেজের সাবেক প্রেমিকার পিতা।

মেয়েটি জানায়, তার পিতা যে সেখানে উপস্থিত হবে তা সে বুঝতে পারেনি।

বর্তমানে মেন্ডোজা পুলিশ হেফাজতে রয়েছে। সে একজন হিস্প্যানিক। তার কাছে সেমি অটোম্যাটিক আগ্নেয়াস্ত্র ছিল।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত