আপডেট :

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

ফ্রিওয়ে দুর্ঘটনায় শিশুর মৃত্যু, আহত আরেক শিশুসহ ১

ফ্রিওয়ে দুর্ঘটনায় শিশুর মৃত্যু, আহত আরেক শিশুসহ ১

ছবি: এলএবাংলাটাইমস

রিভারসাইডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ বছর বয়েসী এক শিশুর মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও এক শিশুসহ এক ব্যক্তি।

কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার (২২ নভেম্বর) রিভারসাইড কাউন্টির ২১৫ ফ্রিওয়েতে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

রিভারসাইড ফায়ার ডিপার্টমেন্ট জানায়, ব্লাইনি স্ট্রিটের কাছে ফ্রিওয়ের সাউথবাউন্ড সাইডে মধ্যরাতের পর দুর্ঘটনাটি ঘটে।
ফায়ার ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানায়, গাড়ি দুর্ঘটনার পর হতাহতরা ভিতরে আটকে যায়। ঘটনাস্থল থেকে দমকলকর্মীরা এক শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে, আরেক শিশুকে গুরুতর আহত অবস্থায় ও প্রাপ্তবয়স্ক এক ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে।

ফায়ার ডিপার্টমেন্ট জানায়, আহতদের উদ্ধার করে অ্যাডভান্সড লাইফ সাপোর্ট দিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, একটি কিয়া সেডান গাড়ি ও বক্স ট্রাক দুর্ঘটনায় দুমড়েমুচড়ে আছে।

তবে এখনও দুর্ঘটনার সঠিক কারণ সম্পর্কে জানা যায়নি। ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল ঘটনার তদন্ত করে দেখছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত