আপডেট :

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

লস এঞ্জেলেস রিভার থেকে শিশুর মৃতদেহ উদ্ধার, আটক পিতা

লস এঞ্জেলেস রিভার থেকে শিশুর মৃতদেহ উদ্ধার, আটক পিতা

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস রিভার থেকে একটি মেয়ে শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় শিশুটির পিতাকে আটক করা হয়।

ইংলেউড পুলিশ ডিপার্টমেন্ট জানায়, গত রবিবার (২ ডিসেম্বর) রাতের দিকে একজন নারী শিশু নিখোঁজের ডায়েরি করে।

রাত ১০টা ৪৫ মিনিটের দিকে পুলিশ ওই এন মার্কেট স্ট্রিটে ওই নারীর বাড়িতে যায় ও শিশুটির দাদির সাথে যোগাযোগ করে ও ১ বছর বয়েসী শিশু নিখোঁজের ব্যাপারে নিশ্চিত হয়।

তিনি পুলিশকে জানান, তার ২২ বছর বয়েসী ছেলে জেয়ভিয়ন বার্লে তাদের মায়ের কাছ থেকে দুই শিশুকে নিয়ে আসতে থেকে লং বিচে যায়। তবে সে বাড়ি ফেরার সময় একটি শিশু তার সাথে ছিল।

সোমবার ইংল্যাউড পুলিশ ও লং বিচ পুলিশ ডিপার্টমেন্ট লস এঞ্জেলেস রিভার থেকে লেইলানি ড্রিম বার্লের মৃতদেহ উদ্ধার করে। লং বিচের ওশেন বোলেভার্ড ব্রিজের নিচেই ওই লাশটি উদ্ধার হয়।

মৃতদেহ উদ্ধারের পরপরই শিশুর পিতা বার্লেকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে শিশু হত্যার অভিযোগ দায়ের করা হয়।

তাকে ২ লাখ ১৫ হাজার ডলার জামিনের বিপরীতে আটক রাখা হয়। বুধবার তাকে আদালতে উপস্থিত করা হবে।

এদিকে শিশুটির মা লাইনিশা হাল জানান যে শিশুটির পিতা দুই শিশুর প্রতিই খুব সদয় ছিলেন ও ভালো ব্যবহার করতেন। এই ঘটনায় তিনি অবাক ও মর্মাহত হয়েছেন।

কারো কাছে শিশুটির মৃত্যু বিষয়ক কোনো তথ্য থাকলে 310-412-5246 এবং 888-412-7463 নাম্বারে কল করতে অনুরোধ জানানো হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত